বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   আন্তর্জাতিক
হুথিদের থেকে দুই এলাকার নিয়ন্ত্রণ নিলো ইয়েমেনি বাহিনী
  Date : 09-09-2026

ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের থেকে তাইজ প্রদেশের দুটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনী। সেখানে হুথিদের সঙ্গে ইয়েমেনি বাহিনীর সম্মুখ লড়াই হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল-আরাবিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, বিভিন্ন ফ্রন্টে লড়াই তীব্র থেকে তীব্রতর হয়েছে। এরমধ্যেই দুটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী।

এলাকাগুলো হলো পশ্চিম তাইজের মুকাবানা জেলার আল-খাদা ফ্রন্টের নাকিল এবং জাবাল-আল-কুরা। ইয়েমেনের সেনারা হুথিদের কাছ থেকে রাজধানী সানার দখল নেওয়ার চেষ্টা করছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক লড়াই হচ্ছে।

ইয়েমেনের সরকারি বাহিনীকে সহায়তা করছে সৌদি আরব। আল তাইজ থেকে হুথি বিদ্রোহীরা বন্দরনগরী মোখার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। তাদের অগ্রসর ঠেকাতে আল-ওয়াজিয়াহতে ব্যাপক বোমাবর্ষণ করেছে সৌদি আরব।

হুথিদের লক্ষ্য হলো বন্দরনগরী মোখা দখল করে সেখানে নিজেদের কর্তৃত্ব স্থাপন ও লোহিত সাগরের বাব এল মান্দেব সম্পূর্ণ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। এতে করে তারা সৌদি আরবের জাহাজগুলোর ওপর নৌ-অবরোধ সম্পূর্ণভাবে কার্যকর করতে পারবে।

আলজাজিরা জানিয়েছে, হুথিদের নিয়ন্ত্রণে ইয়েমেনের যেসব অঞ্চল আছে সেখানে সৌদি আরব নৌ-অবরোধ আরোপ করে রেখেছে। এখন হুথিরা এই অবরোধের বদলে পাল্টা অবরোধ আরোপ করতে চায়। যেন সৌদির কোনো জাহাজ বাব এল মান্দেব প্রণালি দিয়ে লোহিত সাগরে প্রবেশ ও বের হতে না পারে।

এরসঙ্গে হুথিরা সৌদি আরবেও সরাসরি হামলা চালিয়েছে। বিশেষ করে দেশটির রাষ্ট্রয়াত্ত্ব তেল প্রতিষ্ঠান আরামকোর অবকাঠামোকে টার্গেট করেছে তারা। এতে সৌদিত ৭০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ বলে জানিয়েছে রিয়াদ।

সূত্র: আল-আরাবিয়া, আলজাজিরা



সংবাদটি পড়া হয়েছে : 126        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com