বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   কৃষি সংবাদ
আলু চাষে ব্যস্ত নীলফামারীর কৃষকেরা
  Date : 09-10-2019

অনলাইন ডেস্ক : কৃষি নির্ভর উত্তরের জেলা নীলফামারীর প্রধান ফসল ধান, আলু ও ভুট্টা। আগাম আমন ধান ঘরে তুলতে না তুলতেই আগাম আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকেরা। ধানের দাম কম হওয়ায় হতাশ কৃষকেরা। সেই ক্ষতি পুষিয়ে নিতে কোমর বেঁধে নেমেছেন আলু চাষে। কৃষি বিভাগ বলছে, আগাম আলু চাষ এ অঞ্চলে লাভজনক হওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকের।

এক সময়ের অভাবী জনপদ হিসেবে পরিচিত নীলফামারী এখন বদলে যাওয়া এক জনপদ। কৃষি বিভাগের নতুন নতুন উদ্ভাবন ও ব্যবহার, জমি এক ফসলি থেকে তিন/চার ফসলি, কৃষক ও কৃষি শ্রমিকের অক্লান্ত শ্রম আর চেষ্টায় স্বাবলম্বী হওয়ার পথে এ জনপদ। কাজের অভাবে এখন আর আশ্বিন ও কার্তিক মাসে কৃষক বা কৃষি শ্রমিকরা বেকার থাকেন না। জেলার তিন উপজেলার বেশ কিছু জমিতে আগাম আমন ধান কাটার পাশাপাশি চলছে আগাম আলু চাষ। তবে জেলার কিশোরগঞ্জ উপজেলা আগাম আলু চাষে এগিয়ে। আগাম অলু চাষ শুরু হয়েছে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। আগাম আলু ৬০ থেকে ৬৫ দিনের মধ্যে বাজারে চলে আসবে। এর দামও ভালো পাওয়া যায়। গত কয়েকদিনের বৃষ্টিতে আলুর বীজ রোপণে কিছুটা দেরি হলেও ভালো ফলনে আশাবাদী কৃষকেরা।

আলু উৎপাদনে মাঠ পর্যায়ে কৃষকদের উন্নত প্রযুক্তি ব্যবহার এবং সঠিকভাবে সার ও কীটনাশকের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ।

কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, তারা সুষ্ঠুভাবে যেন চাষ করতে পারে এ বিষয়ে আমরা সহযোগিতা করে যাব।

এবার আগাম আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ২৫০ হেক্টর জমিতে। প্রতি হেক্টর জমিতে আলু উৎপাদন হবে ১২ টন বলে আশা কৃষি বিভাগের।

 


সংবাদটি পড়া হয়েছে : 798        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com