বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   ভ্রমণ
মেঘালয় ভ্রমণে অনুমতি লাগবে বহিরাগতদের
  Date : 02-11-2019

ভ্রমন ডেস্ক

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত ভারতের মেঘালয়ে ভ্রমণ করতে চাইলে এখন থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে রাজ্য সরকারের অনুমতি নিতে হবে বহিরাগতদের। শুক্রবার (১ নভেম্বর) এ সংক্রান্ত একটি আইনের সংশোধনী অনুমোদন করেছে রাজ্যসভা।


শনিবার (২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রাজ্যসভায় মেঘালয় অধিবাসী, নিরাপত্তা ও সুরক্ষা আইন ২০১৬’র সংশোধনী অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রেস্টন টিনসং।

তিনি বলেন, এই সংশোধনী অনুমোদন পেয়েছে এবং এটি তাৎক্ষণিক কার্যকর হবে। বিভিন্ন রাজনৈতিক দল ও এনজিওর সঙ্গে আলাপ-আলোচনার পরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এখন থেকে মেঘালয়ের বাসিন্দা নন এমন ব্যক্তিরা ২৪ ঘণ্টার বেশি রাজ্যে থাকতে চাইলে সরকারের কাছে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে হবে।

তবে, কেন্দ্রীয় সরকার, রাজ্য ও জেলা কাউন্সিলের কর্মকর্তা-কর্মচারীরা এ নিয়মের আওতার বাইরে থাকবেন।

রাজ্যের সব বাড়িওয়ালাদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে, প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রাখতে এবং কাউকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বিষয়টি অবশ্যই সম্প্রদায় প্রধানকে (ট্রাডিশনাল কমিউনিটি হেড) জানাতে।

জনসাধারণের নিরাপত্তার খাতিরেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী।

কেউ প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হলে বা ভুল তথ্য দিলে তাকে ভারতীয় দণ্ডবিধির উপযুক্ত ধারায় শাস্তি পেতে হবে বলেও সতর্ক করা হয়েছে।

আসামে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) করার পর মেঘালয়েও অবৈধ অভিবাসী খোঁজার দাবি উঠছিল। এর পরিপ্রেক্ষিতেই আইন সংশোধনের ঘোষণা দিল সেখানকার সরকার।



সংবাদটি পড়া হয়েছে : 1041        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com