বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   ভ্রমণ
সার্ক জার্নালিস্ট ফোরামের প্রতিনিধি দলের সাথে নেপালে বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে মতবিনিময়
  Date : 13-08-2026

বিশেষ প্রতিনিধি, কাঠমান্ডু: কাঠমান্ডুতে সদ্য সমাপ্ত ‘৩য় আন্তর্জাতিক আদিবাসী ভাষা সম্মেলন-২০২৬’-এ যোগদানকারী বাংলাদেশ ও নেপালের জ্যেষ্ঠ সাংবাদিকদের এক যৌথ প্রতিনিধিদল আজ কাঠমান্ডুস্থ বাংলাদেশ হাউসে (BD House) সফর করেন। নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে সার্ক জার্নালিস্ট ফোরাম (এসজেএফ) অধীনে বাংলাদেশ ও নেপালের ১০ সদস্যের এই প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও মধ্যাহ্নভোজে অংশ নেন।

​গত ৯ থেকে ১২ আগস্ট কাঠমান্ডুতে অনুষ্ঠিত এ সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদলে ছিলেন  সার্ক জার্নালিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল  ও দ্য বাংলাদেশ পোস্টের সিনিয়র করেসপনডেন্ট মো. আবদুর রহমান, দ্য ডেইলি বঙ্গবাণীর সম্পাদক মুশতাক আহমেদ মুবারকী, দ্য ডেইলি আজকাল`র বিশেষ প্রতিনিধি মো. জিয়াউর রহমান, ডেইলি ব্যাংক বীমা অর্থনীতি`র সম্পাদক মোহাম্মদ মুনীরুজ্জামান, ডেইলি আমার বাংলা`র ম্যানেজিং এডিটর পান্না জামান এবং ডেইলি আজকের প্রভাতের সিনিয়র করেসপনডেন্ট মো. আবু বকর সিদ্দিক।
​অন্যদের মধ্যে নেপাল থেকে প্রতিনিধিদলে অংশ নেন ন্যাশনাল ফোরাম অব নিউজ জার্নালিস্টস-এর সভাপতি ও লাহানা মিডিয়ার সম্পাদক নৃপেন্দ্র লাল শ্রেষ্ঠ, সহ-সভাপতি সুনীল মহার্জন, লাহানা উইকলির সুরেন্দ্র ভক্ত শ্রেষ্ঠ এবং এপি১ টিভির রাজু নাপিত।
​দুপুরে আয়োজিত এ বৈঠকে দুই দেশের গণমাধ্যম, আঞ্চলিক সাংবাদিকতা এবং আদিবাসী ভাষা সংরক্ষণ ও প্রচারে সাংবাদিকদের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।  নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শফিকুর রহমান ডেলিগেটদের স্বাগত জানান এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
​বৈঠক শেষে প্রতিনিধিদলের সম্মানে বাংলাদেশ হাউসে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সম্পূর্ণ অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।



সংবাদটি পড়া হয়েছে : 58        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com