বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   সিটি নির্বাচন/ঢাকা
নৌকার পক্ষে থাকবে ভোটের ফল : তাপস
  Date : 01-02-2020

নিজস্ব প্রতিবেদক
নির্বাচনে ভোটের ফল নৌকার পক্ষে থাকবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস। আজ শনিবার সকাল ৯টার দিকে রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এসে একথা বলেন তিনি। জয়ের ব্যাপারে আশাবাদী জানিয়ে তাপস বলেন, ‘ভোটের ফল নৌকার পক্ষে ও উন্নত ঢাকার পক্ষে থাকবে।’ ভোট কেন্দ্রের প্রাঙ্গণে দাঁড়িয়ে তিনি কথা বলেন। তবে কোনো ভোট কক্ষে প্রবেশ করেননি।

আওয়ামী লীগের এই মেয়রপ্রার্থী বলেন, ঢাকাবাসী বিপুল সাড়া দিয়েছে। ভোট এখন পর্যন্ত সুষ্ঠু ও ভালোভাবে হচ্ছে। এদিকে শনিবার সকাল ৮টায় ধানমন্ডির কামরুন্নেসা গর্ভনমেন্ট গার্লস হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান করেন শেখ ফজলে নূর তাপস। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে এসে সংবাদকর্মীদের তাপস বলেন, ‘ইভিএম একটি সহজ ও আধুনিক পদ্ধতি।’ প্রথমবারের মতো ইভিএম-এ ভোট দেওয়ার কথা জানিয়ে আওয়ামী লীগ প্রার্থী বলেন, ‘প্রচারণার সময় ঢাকাবাসী তাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। জনগণ উন্নত ঢাকার পক্ষে রায় দেবে।’



সংবাদটি পড়া হয়েছে : 295        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com