বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   রেসিপি
নারকেলের পুরে সুস্বাদু পাকন পিঠা
  Date : 18-12-2021

শীত আসতেই পিঠা খাওয়ার ধুম পড়ে যায় ঘরে ঘরে। এরই মধ্যে অনেকেই বিভিন্ন পিঠার স্বাদ গ্রহণ করা শুরু করেছেন নিশ্চয়ই! ভাপা পিঠা কিংবা চিতই ছাড়াও বাহারি সব পিঠার মধ্যে পাকন পিঠার জনপ্রিয়তাও অনেক।

বিশেষ করে নারকেলের পুরে তৈরি পাকন পিঠার মজাই আলাদা। অনেকেই এই পিঠা তৈরি করা বেশ ঝামেলার মনে করেন। তবে চাইলেই খুব সহজে তৈরি করা যায় এই পিঠা।


এই পিঠার মজার একটি বিশেষত্ব হলো, এটির বাইরে শুকনা থাকলেও এর ভেতরে খুব রসালো। এটি নড়াইলের খুব বিখ্যাত ও আঞ্চলিক একটি পিঠা। জেনে নিন সুস্বাদু এই পিঠা তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. নারকেল কোরানো ২ কাপ
২. চিনি ২ কাপ
৩. তেল ২ কাপ
৪. পানি আধা কাপ
৫. ময়দা ২ কাপ (চাইলে প্যাকেট আটা দিয়েও করতে পারেন) ও
৬. লবণ ৩ আঙুলের ১ চিমটি।


পদ্ধতি

প্রথমে একটি পাত্রে ময়দা নিয়ে লবণ ও দুই টেবিল চামচ তেল দিয়ে মাখুন। এবার এর মধ্যে মেপে রাখা পানি দিয়ে মাখতে থাকুন, ভালো করে ময়ান করে রেখে দিন। এবারে অন্য একটি পাত্রে নারকেল ও চিনি মিশিয়ে নিন।

এখন ময়ান করা ময়দাকে তিন ভাগে ভাগ করে এক ভাগ নিয়ে ছোট করে রুটি বানান। বেশি পাতলা হবে না, তাহলে রুটি ছিঁড়ে যাবে। এবার পুলি পিঠার মতো করে ভেতরে নারকেলের পুর ঢুকিয়ে ভাঁজ করে নিন।

এরপর ছুরি দিয়ে সমান করে কেটে হাত দিয়ে এর মুখ ভালো করে বন্ধ করে নিন। এভাবে বাকি পিঠাগুলো তৈরি করে নিন।

অন্যদিকে ফ্রাই প্যানে ডুবো তেল গরম করে নিন। এবার পিঠাগুলো একেক করে তেলে ছেড়ে দিন। হালকা আঁচে বাদামি করে ভেজে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন নারকেলের পুরে মজাদার পাকন পিঠা।



সংবাদটি পড়া হয়েছে : 1878        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com