বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   আইন শৃঙ্খলা
১৯ হাজারের বেশি খুন আওয়ামী লীগের শেষ ৬ বছরে
  Date : 07-12-2024

আওয়ামী লীগ সরকারের শেষ ছয় বছরে ঢাকাসহ সারা দেশে খুন হয়েছেন ১৯ হাজার ৪০ জন। সে হিসাবে গড়ে প্রতি মাসে খুন হন ২৮০ জন। তবে গত জুলাই-আগস্টে ঢাকাসহ সারা দেশে খুনের সংখ্যা ছিল অনেক বেশি, ৯৫২ জন।

পুলিশ সদর দফতরের ওয়েবসাইটে প্রকাশ করা অপরাধ পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে। পাঁচ বছরের বেশি সময় বন্ধ রাখার পর গত বৃহস্পতিবার পুলিশ এই পরিসংখ্যান প্রকাশ করে।

নবনিযুক্ত আইজিপি বাহারুল আলম গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন। এ সময় ওয়েবসাইটে অপরাধের পরিসংখ্যান প্রকাশ বন্ধ রাখার বিষয়টি তুলে ধরেন সাংবাদিকরা। এরপর আইজিপির নির্দেশে একসঙ্গে পাঁচ বছর আট মাসের (২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত) তথ্য প্রকাশ করা হয়।

ওয়েবসাইটের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে খুন হয়েছে ১ হাজার ৫৩৩ জন। সে হিসাবে গড়ে প্রতি মাসে ২৫৫ জন খুন হয়েছেন। পারিবারিক, সন্ত্রাসী বা দুর্বৃত্তের হাতে এসব খুনের ঘটনা ঘটে।

তবে গত জুলাই ও আগস্টে নিহতের সংখ্যা ৯৫২, গড়ে ৪৭৬ জন। আন্দোলন ছাড়াও পারিবারিক, সন্ত্রাসী বা দ্র্বুৃত্তদের হাতে খুনের ঘটনা আছে এই তালিকায়। অবশ্য জুলাই-আগস্টে গণআন্দোলনের সময় মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে– তা বিভিন্ন সংগঠনের তথ্যে উঠে এসেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির তথ্যানুযায়ী, ছাত্র-জনতার অভ্যুত্থানে জুলাই-আগস্টে নিহতের সংখ্যা ১ হাজার ৫৮১ জন। অবশ্য পুলিশ জুলাই আগস্টে যে তালিকা করেছে, সেটি শুধু মামলার ভিত্তিতে। আগস্টের পরও আন্দোলনে নিহতের ঘটনায় মামলা অব্যাহত রয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর সংবাদমাধ্যমকে বলেন, মামলার বিপরীতে পরিসংখ্যান দেওয়া হয়। জুলাই-আগস্টে খুনের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে তা মামলা থেকে। ওই দুই মাসে খুনের ঘটনায় যেসব মামলা হয়েছে, সেগুলো তালিকায় দেওয়া হয়েছে। জুলাই-আগস্টে নিহতের ঘটনায় সেপ্টেম্বর-অক্টোবর-নভেম্বরেও মামলা হয়েছে। এখনও মামলা হচ্ছে। যে মাসে মামলা হয় সেই মাসের তালিকায় সংখ্যা উঠানো হয়।



সংবাদটি পড়া হয়েছে : 508        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com