বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   আইন শৃঙ্খলা
হাসিব হত্যার বিচার দাবিতে টঙ্গীতে শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভ
  Date : 11-07-2026
স্টাফ রিপোর্টার : গাজীপুর মহানগরের টঙ্গীতে সন্ত্রাসী হামলায় গ্রিন ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিব হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার বাদ জুম্মা টংগীর পাগার এলাকায় এ প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে শান্তিপ্রিয় এলাকাবাসী।
প্রতিবাদ সভায় গ্রিন ইউনিভার্সিটির মেধাবী শিক্ষার্থী  হাসিবের হত্যাকারী কুখ্যাত সন্ত্রাসী জুবায়ের হোসেনের সর্বচ্চো শাস্তি ফাঁসির দাবি জানান বিক্ষুব্ধ এলাকাবাসী।  উল্লেখ্য, বৃহস্পতিবার (০৯ জুলাই) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় হাসিবের। এর আগে গত মঙ্গলবার রাতে সন্ত্রাসী হামলায় হাসিবসহ আহত হন আকাশ (২৫) ও  অনিক (২৪) নামে আরও দুজন। নিহত মঞ্জুরুল ইসলাম হাসিব (২৫) গ্রিন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে টঙ্গী পূর্ব থানার পাগাড় এলাকায় অ্যাডভোকেট আলী আকবরের বাসার সামনে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সন্ত্রাসী জুবায়ের চাপাতি দিয়ে এলোপাতাড়ি হাসিব ও তার বন্ধুদের আঘাত করে। এতে গুরুতর আহত হন হাসিব, আকাশ ও ইমরান। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে হাসিবের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে ধানমন্ডির গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে নিবিড় পরিচর্যায় চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার মূল অভিযুক্ত জোবায়ের হোসেন (৪৫)-কে গ্রেপ্তার করা হয়েছে।


সংবাদটি পড়া হয়েছে : 201        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com