বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   আইন শৃঙ্খলা
পদোন্নতি উচ্চতর দায়িত্বের জবাবদিহিতার পরিধি : আনসারের মহাপরিচালক
  Date : 14-12-2024

মঈন মাহমুদ : বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১৮ জন কর্মকর্তাকে পরিচালক পদের র‌্যাংক-ব্যাজ পরান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি।

এ সময় বাহিনীর অতিরিক্তি মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, এএফডব্লিউসি, পিএসসি, উপমহাপরিচালকবৃন্দ, এবং বিভিন্ন পদবীর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মহাপরিচালক বলেন, পদোন্নতি শুধুমাত্র ব্যক্তিগত বা দলগত সাফল্য নয়, এটি উচ্চতর দায়িত্বের জবাবদিহিতার পরিধি। যার মাধ্যমে একটি দেশ ও জাতির সেবায় নিজেকে পেশাগত দক্ষতায় আরও বেশি নিবেদিত করার অপার সুযোগ সৃষ্টি হয়। নতুন বাংলাদেশের অভ্যুদয়ের ক্রান্তিলগ্নে রাষ্ট্রের সার্বভৌমত্ব, জননিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ সততা, নিষ্ঠা, একাগ্রতা ও আনুগত্যের মাধ্যমে বিশেষ ভূমিকা রাখবে। প্রচলিত ধারার বাইরে পেশাগত উৎকর্ষতাকে অগ্রাধিকারের মাধ্যমে অর্জিত দক্ষতা ও অভিজ্ঞতাকে আরও ব্যাপকভাবে দেশ, মাটি ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।
মহাপরিচালক আরো উদ্ধৃত করেন, পুরাতন ধ্যান-ধারণা পরিহার করে নব উদ্যমে উজ্জীবিত হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে। পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর তৃণমূল পর্যায়ে মৌলিক অধিকার ও কল্যাণধর্মী উদ্যোগ, প্রাতিষ্ঠানিক সংস্কার ও সক্ষমতা বৃদ্ধি নিশ্চিত করতে হবে।
সৃজনশীল,কার্যকরী ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাগণ দেশের মাটি ও মানুষের আকাঙ্খা পুরণে প্রয়োজনীয় প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করার নির্দেশনা প্রদান করেন।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্য থেকে বক্তব্য রাখেন এ.এইচ.এম মেহেদী হাসান। তিনি উচ্চতর পদে পদোন্নতির মাধ্যমে বাহিনীর সকল গুরুত্বপূর্ণ কাজে আরও বেশি দায়িত্বশীল হয়ে কর্মসম্পাদনের প্রত্যয় ব্যক্ত করেন।
পদোন্নতিপ্রাপ্ত পরিচালকগণ হলেন- এ. এইচ. এম. মেহেদী হাসান, মোঃ আলমগীর শিকদার, এস.এম. মুজিবুল হক পাভেল, শেখ ফিরোজ আহমেদ, শুভ্র চৌধুরী, মোঃ আমমার হোসেন, মোঃআশরাফুল ইসলাম, সঞ্জয় চৌধুরী, মোঃ সাজ্জাদ মাহমুদ, বিকাশ চন্দ্র দাস, মোঃমইনুল ইসলাম, নবকুমার বিশ্বাস, হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী, অম্লান জ্যোতি নাগ, ফারজানা আক্তার ডালিয়া, মির্জা সিফাত-ই-খোদা, নাদিরা ইয়াসমিন এবং মোঃ জাহিদ হোসেন।
১০ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে তাদেরকে উপপরিচালক পদ থেকে পরিচালক পদে পদোন্নতি প্রদান করা হয়।



সংবাদটি পড়া হয়েছে : 494        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com