বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   ভ্রমণ
ফরিদুর রেজা সাগরসহ ৬ জন অল্পের জন্য রক্ষা
  Date : 11-10-2018

অনলাইন ডেস্ক
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় হেলিকপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগরসহ ৬ জন।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় হেলিকপ্টার দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফরিদুর রেজা সাগরসহ ছয়জন। আজ বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, গোদাগাড়ী থেকে উড্ডয়নের পরপরই হেলিকপ্টারটি ৬০ ফুট ওপর থেকে মুখ থুবড়ে পড়ে যায়। এ সময় হেলিকপ্টারে ছিলেন ফরিদুর রেজা সাগর, কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া, রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন আলী। দুর্ঘটনায় সবাই আঘাত পেয়েছেন। ফরিদুর রেজা সাগর, রফিকুল ইসলাম, তুফান আলী ও সুমন আলীকে অ্যাম্বুলেন্সে করে রাজশাহী বিমানবন্দরে নেওয়া হয়েছে। ঢাকায় নিয়ে তাঁদের চিকিৎসা দেওয়া হবে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, রাজশাহীর আনোয়ারা ফাহিম জিয়াউদ্দীন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হয় চ্যানেল আইয়ের ‘স্বর্ণকিশোরী’ অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যোগ দেন চ্যানেল আইয়ের এমডি ফরিদুর রেজা সাগর, কণ্ঠশিল্পী ফেরদৌস আরা ও স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া।
অনুষ্ঠান শেষে তাঁরা হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। পাইলট জানিয়েছেন, হেলিকপ্টারটি ৬০ ফুট ওঠার পর নিয়ন্ত্রণ হারায়। পাইলট হেলিপ্যাডে অবতরণ করার চেষ্টা করেন। তবে এটি মুখ থুবড়ে পাশে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস ও গোদাগাড়ী থানার পুলিশ। পুলিশ সবাইকে উদ্ধার করে প্রথমে গোদাগাড়ী উপজেলা সদরের একটি হাসপাতালে নিয়ে যায়। তবে তাঁদের কারও আঘাতই গুরুতর নয়।



সংবাদটি পড়া হয়েছে : 789        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com