বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   শিক্ষাঙ্গন
ঢাবি কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. আবুল কালাম সরকার
  Date : 17-03-2026

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের নতুন ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম সরকার। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর প্রথম সংবিধির ১৭(২) ধারা অনুযায়ী তাকে এ দায়িত্ব প্রদান করে।

এর আগে কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি সম্প্রতি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগদান করায় পদটি শূন্য হয় এবং পরবর্তীতে অধ্যাপক ড. আবুল কালাম সরকারকে ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ড. আবুল কালাম সরকার শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সী ও উর্দু বিভাগ থেকে ফারসি ভাষা ও সাহিত্যে বিএ (সম্মান) এবং ২০০০ সালে একই বিষয়ে এমএ পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। বিএ (সম্মান) পরীক্ষায় কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জনের জন্য তিনি এটর্নী আলমগীর স্বর্ণপদক লাভ করেন এবং কলা অনুষদে প্রথম স্থান অধিকার করেন। এ কৃতিত্বের ধারাবাহিকতায় তিনি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের বৃত্তিও অর্জন করেন। এমএ পরীক্ষায় অসামান্য ফলাফলের জন্য তিনি ডক্টর আবেদা হাফিজ স্বর্ণপদক লাভ করেন।

২০০৪ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ফার্সী ও উর্দু বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০১১ সালে তিনি “বঙ্গানুবাদে ফারসি সাহিত্যচর্চা ১৯৭১-২০০৫” শীর্ষক গবেষণার জন্য পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

শিক্ষা ও গবেষণায় তার অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে ইরান সরকারের বৃত্তি নিয়ে ইমাম খোমেনি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফারসি ভাষায় উচ্চতর কোর্স সম্পন্ন করেন। তার রচিত “বাংলাদেশে ফারসি অনুবাদ সাহিত্য ১৯৭১-২০০৫” গ্রন্থটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ কর্তৃক শ্রেষ্ঠ গবেষণা গ্রন্থ হিসেবে নির্বাচিত হয়। এ কৃতিত্বের জন্য তিনি ২০১৮ সালে ‘ডিনস একাডেমিক অ্যাওয়ার্ড ফর টিচার্স’ অর্জন করেন।

প্রশাসনিক দায়িত্বেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া দেশ-বিদেশে অনুষ্ঠিত ৫০টিরও বেশি আন্তর্জাতিক সেমিনারে তিনি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। বিভিন্ন স্বনামধন্য জার্নালে তার প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা বর্তমানে ৫৩টি।

অধ্যাপক ড. আবুল কালাম সরকারের এ নিয়োগে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট মহলে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। তার অভিজ্ঞতা, গবেষণা দক্ষতা এবং প্রশাসনিক সক্ষমতা কলা অনুষদের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।



সংবাদটি পড়া হয়েছে : 1045        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com