বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   শিক্ষাঙ্গন
ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণের প্রত্যয়ে কুবিতে আদিবাসী দিবস উদ্‌যাপিত
  Date : 09-08-2026

বিজয় কুমার, কুবি প্রতিনিধি : বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) আদিবাসী ছাত্র সংসদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে আদিবাসীদের অধিকার, মর্যাদা, সংস্কৃতি সংরক্ষণ ও শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিতের বিষয়ে আলোচনা করা হয়।


রবিবার (৯ আগস্ট) বিকেল ৫টায় ব্যবসায় শিক্ষা অনুষদের সম্মেলন কক্ষে এর আয়োজন করা হয়।


রেমি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী ছাত্র সংসদের উপদেষ্টা ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। বিশেষ আলোচক হিসেবে ছিলেন একই বিভাগের প্রভাষক মোহাম্মদ ওবায়দুর রহমান। এছাড়াও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আদিবাসী সংগঠনের সাবেক সভাপতি সুইচিংনু মার্মা।

এ সময় অনুষ্ঠানে আদিবাসী ছাত্র সংসদের উপদেষ্টা ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, "শুধু দাবি-দাওয়া ও আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না থেকে অধিকার আদায়ে বাস্তবভিত্তিক উদ্যোগ নিতে হবে। আদিবাসী ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা, প্রদর্শনী ও ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করা প্রয়োজন। তরুণদের নিজেদের সংস্কৃতি অন্যদের কাছে তুলে ধরার পাশাপাশি তাদেরও সম্পৃক্ত করতে হবে।


সংগঠনের সাধারণ সম্পাদক মংক্যএ মার্মা বলেন, “আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আশা করি, আজকের আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা আমাদের পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধনকে আরও দৃঢ় করবে।”


সংগঠনের সভাপতি উচিং মারমা বলেন, "আমরা সামনে আদিবাসী শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ারবিষয়ক একটি সেমিনার আয়োজন করতে চাই। পাশাপাশি দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী একটি প্রকাশনা করার উদ্যোগ নেওয়া হবে। আগামী বছর আজকের দিনে আরও বড় পরিসরে মুক্তমঞ্চে আদিবাসী দিবস পালনের পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী এক বছরের মধ্যে একটি ট্যুর আয়োজন এবং জুনিয়রদের উদ্যোগে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিষয়ক একটি সেমিনার করার পরিকল্পনাও রয়েছে।”


আলোচনা পর্ব শেষে শিক্ষার্থীদের দলীয় নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করা হয়।



সংবাদটি পড়া হয়েছে : 263        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com