শনিবার, জুলাই ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * রাঙামাটিতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, বাড়ছে বিশুদ্ধ পানির সংকট   * শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ   * বৈষম্যহীন বিচার প্রতিষ্ঠাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা: ছাত্র জমিয়ত   * মাশহাদে ইমাম রেজা মাজারে সমাহিত হলেন আয়াতুল্লাহ খামেনি   * কক্সবাজারে ভয়াবহ বন্যা: পানিবন্দি ৩ লাখ মানুষ, ২২ জনের মৃত্যু   * পুরান ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১   * চীনের ‘জুতার রাজধানী’ জিনজিয়াংয়ে কারখানায় আগুনে নিহত ২৮   * চট্টগ্রামে পানিবন্দি সাড়ে চার লাখ মানুষ   * কুয়েত, বাহরাইনে আবার হামলা চালাল ইরান   * কক্সবাজারে প্রস্তুত ৬৪৮ আশ্রয়কেন্দ্র, চালু কন্ট্রোল রুম  

   রাজধানী
`অপরাধ দমনে আল্লাহর বিধানভিত্তিক বিচার দাবি`
  Date : 13-06-2026

নিজস্ব প্রতিবেদক : ব্রিটিশ আমলে প্রণীত আইন ও বর্তমান বিচারব্যবস্থা বাতিল করে ইসলামী শরিয়াভিত্তিক বিচারব্যবস্থা চালুর দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে গণঅধিকার পার্টি (পিআরপি)।

শনিবার আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন দলটির চেয়ারম্যান দূর্নীতিবাজদের আতঙ্ক, ন্যায়ের প্রতীক, বিপ্লবী জননেতা সরদার মোঃ আব্দুস সাত্তার। এ সময় তিনি দেশের বিচারব্যবস্থার কঠোর সমালোচনা করে বলেন, বর্তমান বিচারব্যবস্থায় ক্ষমতাবান ও সাধারণ মানুষের জন্য সমান বিচার নিশ্চিত হচ্ছে না। তিনি দাবি করেন, বিচার প্রক্রিয়ায় বৈষম্য ও রাজনৈতিক প্রভাবের কারণে জনগণের আস্থা ক্ষুণ্ন হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আলমগীর, বাংলাদেশ মুক্তি পার্টির চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, বাংলাদেশ একুশে পার্টির চেয়ারম্যান মো. রবিউল আওয়াল, বাংলাদেশ সর্বজনীন জোটের চেয়ারম্যান মো. আবুল হাসেম, গণঅধিকার পার্টির ভাইস চেয়ারম্যান মো. সাব্বির খান, যুগ্ম মহাসচিব হাজী মো. তরিকুল ইসলাম এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. মোবারক হোসেন।

সরদার আব্দুস সাত্তার তার বক্তব্যে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, অপহরণ ও হত্যার বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে বলেন, দেশে অপরাধের হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি দাবি করেন, দীর্ঘসূত্রিতা, ব্যয়বহুল বিচারপ্রক্রিয়া এবং অপরাধীদের পার পেয়ে যাওয়ার প্রবণতার কারণে অপরাধ দমনে বিদ্যমান আইন কার্যকর ভূমিকা রাখতে পারছে না।

তিনি আরও বলেন, সামাজিক ও সাংস্কৃতিক অবক্ষয়, মাদকাসক্তির বিস্তার, বিকৃত অনলাইন কনটেন্টের সহজলভ্যতা এবং নৈতিক শিক্ষার ঘাটতি অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। এসব সমস্যা মোকাবিলায় কার্যকর ও ন্যায়ভিত্তিক বিচারব্যবস্থা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গণঅধিকার পার্টির চেয়ারম্যান বলেন, ব্রিটিশ আমলে প্রণীত আইন পরিবর্তন করে আল-কোরআনের নির্দেশনা অনুযায়ী বিচারব্যবস্থা চালু করা হলে ধর্ষণ, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তিনি ধর্ষণ ও হত্যার মতো অপরাধের বিচার দ্রুত সম্পন্ন করে জনসম্মুখে শাস্তি কার্যকরের দাবি জানান।

মানববন্ধন থেকে বক্তারা বিদ্যমান বিচারব্যবস্থার সংস্কার এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।



  
  সর্বশেষ
রাঙামাটিতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, বাড়ছে বিশুদ্ধ পানির সংকট
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com