শনিবার, জুলাই ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * রাঙামাটিতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, বাড়ছে বিশুদ্ধ পানির সংকট   * শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ   * বৈষম্যহীন বিচার প্রতিষ্ঠাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা: ছাত্র জমিয়ত   * মাশহাদে ইমাম রেজা মাজারে সমাহিত হলেন আয়াতুল্লাহ খামেনি   * কক্সবাজারে ভয়াবহ বন্যা: পানিবন্দি ৩ লাখ মানুষ, ২২ জনের মৃত্যু   * পুরান ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১   * চীনের ‘জুতার রাজধানী’ জিনজিয়াংয়ে কারখানায় আগুনে নিহত ২৮   * চট্টগ্রামে পানিবন্দি সাড়ে চার লাখ মানুষ   * কুয়েত, বাহরাইনে আবার হামলা চালাল ইরান   * কক্সবাজারে প্রস্তুত ৬৪৮ আশ্রয়কেন্দ্র, চালু কন্ট্রোল রুম  

   রাজধানী
পাকিস্তান হাইকমিশনের উদ্যোগে স্যার সলিমুল্লাহ এতিমখানায় আইটি সরঞ্জাম প্রদান
  Date : 16-06-2026

কুটনৈতিক প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার মঙ্গলবার রাজধানীর নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা পরিদর্শন করে সেখানে বসবাসরত শিশুদের জন্য তথ্যপ্রযুক্তি (আইটি) সরঞ্জাম হস্তান্তর করেছেন।

পাকিস্তান হাইকমিশনের কল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এতিমখানাটিকে ১০টি কম্পিউটার সেট প্রদান করা হয়। সুবিধাবঞ্চিত শিশুদের ডিজিটাল শিক্ষা ও তথ্যপ্রযুক্তি জ্ঞান অর্জনে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

এতিমখানায় আনুষ্ঠানিকভাবে কম্পিউটারগুলো হস্তান্তরের সময় নবাব স্যার সলিমুল্লাহর প্রপৌত্র এবং নবাব পরিবারের উত্তরসূরি নবাবজাদা খাজা সামিউল্লাহ আসকারি ও তাঁর কন্যা সাহিবজাদি ইউসরা সামি আসকারি উপস্থিত ছিলেন।

এতিমখানার প্রশাসক ড. মো. ওবায়দুল কবির খান প্রতিষ্ঠানের পক্ষে অনুদান গ্রহণ করেন। এ সময় পাকিস্তান হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

অনুদানের জন্য এতিমখানা কর্তৃপক্ষ ও নবাব পরিবারের সদস্যরা পাকিস্তানের হাইকমিশনার এবং দেশটির সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এতিমখানার কম্পিউটার ল্যাবে নতুন সরঞ্জাম সংযোজনের ফলে শিক্ষার্থীরা মৌলিক তথ্যপ্রযুক্তি দক্ষতা অর্জনের পাশাপাশি তাদের শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিতে উপকৃত হবে।

এসময় তারা নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার অভ্যন্তরে প্রতিষ্ঠিত বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, কম্পিউটার ল্যাব, অফিস প্রাঙ্গণসহ এতিমখানার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন; শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন।

উল্লেখ্য, অল ইন্ডিয়া মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব স্যার সলিমুল্লাহর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিষ্ঠিত নবাব স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা এক শতাব্দীরও বেশি সময় ধরে ঢাকায় এতিম শিশুদের আশ্রয়, শিক্ষা ও পরিচর্যা প্রদান করে আসছে।

পাকিস্তান হাইকমিশন নিয়মিতভাবে বাংলাদেশে শিক্ষা, স্বাস্থ্য ও কমিউনিটি উন্নয়নকেন্দ্রিক বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে থাকে।



  
  সর্বশেষ
রাঙামাটিতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, বাড়ছে বিশুদ্ধ পানির সংকট
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com