শনিবার, জুলাই ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * রাঙামাটিতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, বাড়ছে বিশুদ্ধ পানির সংকট   * শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ   * বৈষম্যহীন বিচার প্রতিষ্ঠাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা: ছাত্র জমিয়ত   * মাশহাদে ইমাম রেজা মাজারে সমাহিত হলেন আয়াতুল্লাহ খামেনি   * কক্সবাজারে ভয়াবহ বন্যা: পানিবন্দি ৩ লাখ মানুষ, ২২ জনের মৃত্যু   * পুরান ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১   * চীনের ‘জুতার রাজধানী’ জিনজিয়াংয়ে কারখানায় আগুনে নিহত ২৮   * চট্টগ্রামে পানিবন্দি সাড়ে চার লাখ মানুষ   * কুয়েত, বাহরাইনে আবার হামলা চালাল ইরান   * কক্সবাজারে প্রস্তুত ৬৪৮ আশ্রয়কেন্দ্র, চালু কন্ট্রোল রুম  

   রাজধানী
রয়েল পাবলিকেশনের আয়োজনে ‘রয়েল সাহিত্য সম্মাননা–২০২৬’
  Date : 21-06-2026

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত এ মর্যাদাপূর্ণ আয়োজন সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার এক অনন্য উৎসবে পরিণত হয়।
রয়েল পাবলিকেশনের কর্ণধার মো. মনিরুল ইসলাম (রয়েল)-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সাহিত্য, প্রকাশনা ও শিল্প-সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২০ জন লেখক, কবি, সাহিত্যিক ও প্রচ্ছদশিল্পীকে সম্মাননায় ভূষিত করা হয়।

‘সেরা পাণ্ডুলিপি পুরস্কার’ বিভাগে সাহিত্য সম্মাননা লাভ করেন একুশে পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধের কণ্ঠসৈনিক ও প্রখ্যাত লেখক ডা. অরূপরতন চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক ও বিশিষ্ট কথাসাহিত্যিক জামসেদ ওয়াজেদ, কথাসাহিত্যিক খান আখতার হোসেন,  উম্মে কুলসুম ঝুমু, অভিনেত্রী সিফাত নুসরাত এবং অধ্যাপক রোকেয়া বেগম। এছাড়াও সাহিত্য, প্রকাশনা ও শিল্প-সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য আরও বেশ কয়েকজন গুণী লেখক, কবি, সাহিত্যিক ও প্রচ্ছদশিল্পীকে সম্মাননায় ভূষিত করা হয়।

অনুষ্ঠানটি অলংকৃত করেন একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত লেখক ও মুক্তিযুদ্ধের কণ্ঠসৈনিক ডা. অরূপরতন চৌধুরী, দৈনিক নয়া দিগন্তের সাহিত্য সম্পাদক ও বিশিষ্ট কথাসাহিত্যিক জামসেদ ওয়াজেদ, বীজবিস্তার ফাউন্ডেশনের সভাপতি ড. এম. এ. সোবহান এবং দৈনিক স্বদেশ বিচিত্রার প্রকাশক ও সম্পাদক অশোক ধর।

বক্তারা তাঁদের বক্তব্যে সাহিত্যচর্চার প্রসার, নতুন লেখকদের বিকাশ এবং একটি মননশীল, মানবিক ও মূল্যবোধসম্পন্ন সমাজ বিনির্মাণে সাহিত্য ও সংস্কৃতির অপরিহার্য ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সাহিত্য কেবল বিনোদনের মাধ্যম নয়; এটি সমাজ পরিবর্তন, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সৃজনশীল চিন্তার অন্যতম শক্তিশালী অনুষঙ্গ। এ ধরনের আয়োজন নবীন ও প্রবীণ লেখকদের মধ্যে সেতুবন্ধন গড়ে তোলার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত লেখক, কবি, সাহিত্যিক, গবেষক, পাঠক ও সংস্কৃতিপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণময় সাহিত্যিক সম্মিলনে। সম্মাননা প্রদান, সাহিত্যভাবনার আদান-প্রদান, বই ও প্রকাশনা নিয়ে আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ আড্ডায় মুখর এ আয়োজন উপস্থিত সকলের কাছে হয়ে ওঠে স্মরণীয়, তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণাদায়ী।

রয়েল পাবলিকেশন এর প্রকাশক মো. মনিরুল ইসলাম রয়েল  জানান, সাহিত্য ও সংস্কৃতির বিকাশে নিরলসভাবে কাজ করে যাওয়ার পাশাপাশি দেশের মেধাবী ও প্রতিশ্রুতিশীল লেখকদের উৎসাহিত করতে ভবিষ্যতেও রয়েল পাবলিকেশনের এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।



  
  সর্বশেষ
রাঙামাটিতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, বাড়ছে বিশুদ্ধ পানির সংকট
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com