বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   শিক্ষাঙ্গন
বিশ্ব মাদকবিরোধী দিবসে টঙ্গীতে ছাত্রশিবিরের সাইকেল র‍্যালি
  Date : 26-06-2026
সৈয়দ আতিক: বিশ্ব মাদকবিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের টঙ্গী মডেল শাখার উদ্যোগে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, টঙ্গী ক্যাম্পাসের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে আয়োজিত এ র‍্যালিতে কয়েক শতাধিক শিক্ষার্থী অংশ নেন।
আয়োজক সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর থেকেই শিক্ষার্থীরা সাইকেল নিয়ে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার মাঠে জড়ো হতে শুরু করেন। পরে সকাল ৬টায় মাদ্রাসার প্রধান ফটক থেকে র‍্যালিটি শুরু হয়ে গাজীপুরের বোর্ড বাজার এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা মাঠে এসে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা মাদক বিরোধী স্লোগানে স্লোগানে মুখরিত করে তুলেন পুরো এলাকা। 
সাইকেল র‍্যালিতে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শরীফ মাহমুদ, জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান, ডাকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, গাজীপুর মহানগর শিবির সভাপতি জাকির হোসেন, জেলা শিবির সভাপতি ইসমাইল পাঠান, টঙ্গী মডেল শাখা ছাত্রশিবিরের সভাপতি ও তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম এবং জিএস মুর্তুজা হাসান ফুয়াদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
র‍্যালি-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শরীফ মাহমুদ বলেন, “মাদকের ভয়াবহতা আজ সমাজের নানা স্তরে ছড়িয়ে পড়েছে। মাদকের টাকার জন্য পরিবারে পরিবারে সংঘাত, এমনকি হত্যার ঘটনাও ঘটছে। সরকার যদি মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়, তাহলে দেশের সচেতন ছাত্রসমাজ মাদকের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে।”
তিনি আরও বলেন, “কুমিল্লায় মাদকের বিরুদ্ধে মানববন্ধন করায় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটি রাষ্ট্রের জন্য লজ্জাজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”
জামায়াতে ইসলামী মনোনীত গাজীপুর সিটির মেয়র পদপ্রার্থী ড. হাফিজুর রহমান বলেন, “টঙ্গীতে মাদকের বিস্তার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। মাদকসংশ্লিষ্ট অর্থের প্রভাবে চুরি-ছিনতাইসহ নানা অপরাধ বেড়ে যাচ্ছে। মাদক নিয়ন্ত্রণে শুধু খুচরা বিক্রেতা নয়, মূল ব্যবসায়ী ও সরবরাহ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে মাদক কীভাবে দেশে প্রবেশ করছে, সে বিষয়েও সরকারকে কার্যকর নজরদারি জোরদার করতে হবে।”
টঙ্গী মডেল শাখা ছাত্রশিবিরের সভাপতি ও তা’মীরুল মিল্লাত কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই স্পষ্ট। সরকার মাদক নির্মূলে ব্যর্থ হলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো।”
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং সুস্থ, শৃঙ্খলাবদ্ধ ও মাদকমুক্ত সমাজ গঠনের বার্তা পৌঁছে দিতেই এ আয়োজন করা হয়েছে।


সংবাদটি পড়া হয়েছে : 287        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com