শুক্রবার, জুলাই ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বৈষম্যহীন বিচার প্রতিষ্ঠাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা: ছাত্র জমিয়ত   * মাশহাদে ইমাম রেজা মাজারে সমাহিত হলেন আয়াতুল্লাহ খামেনি   * কক্সবাজারে ভয়াবহ বন্যা: পানিবন্দি ৩ লাখ মানুষ, ২২ জনের মৃত্যু   * পুরান ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১   * চীনের ‘জুতার রাজধানী’ জিনজিয়াংয়ে কারখানায় আগুনে নিহত ২৮   * চট্টগ্রামে পানিবন্দি সাড়ে চার লাখ মানুষ   * কুয়েত, বাহরাইনে আবার হামলা চালাল ইরান   * কক্সবাজারে প্রস্তুত ৬৪৮ আশ্রয়কেন্দ্র, চালু কন্ট্রোল রুম   * বিশ্ববাজারে ফের বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম   * মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু  

   অর্থ-বাণিজ্য
অবিলম্বে তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের
  Date : 30-06-2026

পেট্রোল বিক্রেতাদের অবিলম্বে দাম কমানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্দেশনা না মানলে ‘বড় ধরনের সমস্যা’র মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মঙ্গলবার (৩০ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, পেট্রোল বিক্রেতাদের অবিলম্বে দাম কমাতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অজুহাত গ্রহণ করা হবে না।

তিনি বলেন, খুচরা বিক্রেতারা যদি তা না করে, তাহলে তাদের সামনে বড় ধরনের সমস্যা অপেক্ষা করছে। প্রতি গ্যালনের দাম প্রায় ২ দশমিক ৫০ ডলারে নামিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করুন।

তিনি আরও বলেন, খুচরা বিক্রেতাদের অবশ্যই এ আহ্বানে দ্রুত সাড়া দিতে হবে এবং অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আমাদের মহান আমেরিকান জনগণের জন্য আপনাদের পণ্যের দাম কমাতে হবে।

আল জাজিরা জানিয়েছে, ট্রাম্পের এ পোস্টে ক্যালিফোর্নিয়াকে বিশেষভাবে লক্ষ্য করা হয়েছে। তিনি পেট্রোলের ওপর আরোপিত কর কমানোর জন্য রাজ্যটির প্রতি আহ্বান জানিয়েছেন।

ট্রাম্প লিখেছেন, খুব শিগগিরই পণ্যের মূল্যের চেয়েও করের পরিমাণ বেশি হয়ে যাবে। এটি যুক্তরাষ্ট্র কখনো মেনে নেবে না, ক্যালিফোর্নিয়ার জনগণও মেনে নেবে না। তারা এই অযৌক্তিক কর এবং নিজেদের সরকারের নীতির কারণে ভোগান্তির শিকার হচ্ছে।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম ডেমোক্র্যাটিক পার্টির সদস্য। তিনি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অন্যতম কট্টর সমালোচক। জীবাশ্ম জ্বালানির ব্যবহার সম্প্রসারণের উদ্যোগেরও কঠোর সমালোচনা করেছেন তিনি।

অন্যদিকে ক্যালিফোর্নিয়া নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিচ্ছে। রাজ্যটি আগামী ২০ বছরের মধ্যে কার্বন-নিরপেক্ষ বিদ্যুৎব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে।

তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের পর থেকে পেট্রোলের দাম বেড়েছে। এর ফলে ট্রাম্প প্রশাসন দেশে জ্বালানি উৎপাদন বাড়ানোর ওপর জোর দিচ্ছে। একই সঙ্গে ২০১৫ সালে বড় ধরনের তেল ছড়িয়ে পড়ার ঘটনার পর বন্ধ হয়ে যাওয়া ক্যালিফোর্নিয়ার একটি তেল পাইপলাইন পুনরায় চালু করতে জরুরি ক্ষমতা প্রয়োগ করেছে।

এ ছাড়া গত সপ্তাহে ট্রাম্প বলেন, পেট্রোলের উচ্চমূল্যের বিষয়ে প্রধান তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প বলেন, বড় তেল কোম্পানিগুলো কম দামে তেল কিনলেও সেই অনুপাতে পাম্পে তেলের দাম কমাচ্ছে না।

তিনি বলেন, দাম দ্রুত কমছে। অন্য কথায়, গ্রাহকদের ঠকানো হচ্ছে। আমি বিচার বিভাগকে (ডিওজে) অবিলম্বে বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছি।

আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রে পেট্রোলের দাম কমানোর জন্য ট্রাম্পের এই নির্দেশ এমন এক সময়ে এসেছে, যখন তিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর সিদ্ধান্ত এবং এর ফলে লাখো মার্কিন নাগরিকের জীবনযাত্রায় পড়া প্রভাবের কারণে সমালোচনার মুখে রয়েছেন। অন্যদিকে নভেম্বরে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনও ঘনিয়ে আসছে।

মার্কিন প্রেসিডেন্ট বারবার বলেছেন, ইরানের সঙ্গে সংঘাত শেষ হওয়ার পর জ্বালানির দাম দ্রুত কমে আসবে। তবে অর্থনীতিবিদরা তাঁর এ দাবির সঙ্গে একমত নন। তাঁদের মতে, এ সংঘাতের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রভাব থাকতে পারে।

সূত্র: আল জাজিরা 



  
  সর্বশেষ
মাশহাদে ইমাম রেজা মাজারে সমাহিত হলেন আয়াতুল্লাহ খামেনি
আষাঢ়ের শেষ ভাগে চেনা রূপে ফিরেছে বর্ষা
ইসলামের সহজতার সৌন্দর্য
পানছড়িতে পাহাড়ি ঢলে সড়ক বিলীন



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com