বাংলা কিউআর -এর ব্যবহার ও জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ৪ জুলাই, ২০২৬ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর রাজধানীর ইন্দিরা রোডে ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে কেনা কাটা করেন। ডাচ্-বাংলা ব্যাংকের অ্যাপ নেক্সাসপে এবং রকেটের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে তাৎক্ষণিক ভাবে ক্যাশ বিহীন লেনদেন করা যায়।
এসময় ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. এহতেশামুল হক খান এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব আরিফ হোসেন খান সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারের `ক্যাশলেস বাংলাদেশ` গড়ার লক্ষ্য বাস্তবায়নে ডাচ্-বাংলা ব্যাংক গ্রাহক ও ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর-এর ব্যবহার উৎসাহিত করতে ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্দেশনায় সারাদেশে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।