শনিবার, জুলাই ১১, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * রাঙামাটিতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, বাড়ছে বিশুদ্ধ পানির সংকট   * শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ   * বৈষম্যহীন বিচার প্রতিষ্ঠাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা: ছাত্র জমিয়ত   * মাশহাদে ইমাম রেজা মাজারে সমাহিত হলেন আয়াতুল্লাহ খামেনি   * কক্সবাজারে ভয়াবহ বন্যা: পানিবন্দি ৩ লাখ মানুষ, ২২ জনের মৃত্যু   * পুরান ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১   * চীনের ‘জুতার রাজধানী’ জিনজিয়াংয়ে কারখানায় আগুনে নিহত ২৮   * চট্টগ্রামে পানিবন্দি সাড়ে চার লাখ মানুষ   * কুয়েত, বাহরাইনে আবার হামলা চালাল ইরান   * কক্সবাজারে প্রস্তুত ৬৪৮ আশ্রয়কেন্দ্র, চালু কন্ট্রোল রুম  

   অপরাধ ও অনিয়ম
মিরসরাই সীমান্তে ১৯ ভারতীয় গরুসহ আটক ৪ চোরাকারবারি
  Date : 01-07-2026

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ এলাকায় চোরাচালানের সময় ১৯টি ভারতীয় গরু ও দুটি পিকআপ গাড়ি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জোরারগঞ্জের করেরহাট সীমান্ত এলাকা থেকে এসব অবৈধ ভারতীয় গরু জব্দ করা হয়।

পুলিশ জানায়, উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের নয়াটিলা মাজারসংলগ্ন গামারী বাগানের সামনে পাকা সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়।

অভিযানকালে দুটি পিকআপে করে চোরাচালানের উদ্দেশ্যে পরিবহন করা ১৯টি ভারতীয় গরু জব্দ করা হয়। উদ্ধার হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ৫ লাখ ১৬ হাজার টাকা। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত দুটি পিকআপ গাড়িও জব্দ করা হয়েছে।

এ ঘটনায় আব্দুর রাজ্জাক (৬৫), নজরুল ইসলাম (২২), মো. আরিফ (২৭) এবং রাসেল ওরফে আলম (৩৫) নামে চারজনকে আটক করা হয়েছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



  
  সর্বশেষ
রাঙামাটিতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, বাড়ছে বিশুদ্ধ পানির সংকট
শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি সরকারের অনুরোধ
শেখ হাসিনার জন্য ফাঁসির দড়ি অপেক্ষা করছে : নাহিদ ইসলাম
বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রশাসন-নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com