শুক্রবার, জুলাই ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বৈষম্যহীন বিচার প্রতিষ্ঠাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা: ছাত্র জমিয়ত   * মাশহাদে ইমাম রেজা মাজারে সমাহিত হলেন আয়াতুল্লাহ খামেনি   * কক্সবাজারে ভয়াবহ বন্যা: পানিবন্দি ৩ লাখ মানুষ, ২২ জনের মৃত্যু   * পুরান ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১   * চীনের ‘জুতার রাজধানী’ জিনজিয়াংয়ে কারখানায় আগুনে নিহত ২৮   * চট্টগ্রামে পানিবন্দি সাড়ে চার লাখ মানুষ   * কুয়েত, বাহরাইনে আবার হামলা চালাল ইরান   * কক্সবাজারে প্রস্তুত ৬৪৮ আশ্রয়কেন্দ্র, চালু কন্ট্রোল রুম   * বিশ্ববাজারে ফের বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম   * মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু  

   সারা দেশ
টানা বৃষ্টিতে কাপ্তাইয়ে পাহাড়ধস
  Date : 09-07-2026

‎‎ভারী ধর্ষণের ফলে রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের মতিপাড়া এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটেছে।

এতে বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৬টা থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মতিপাড়া এলাকায় রাতে কোনো এক সময় টানা বৃষ্টির কারণে পাহাড়ের একাংশ ধসে সড়কের ওপর পড়ে। ফলে সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

‎স্থানীয় ইউপি সদস্য পাইসুইখই মারমা বিষয়টি নিশ্চিত করে বলেন, টানা বৃষ্টির কারণে পাহাড়ধসের এ ঘটনাটি ঘটেছে। এতে সকাল থেকে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। সকালে স্থানীয়রা সড়কের ওপর ধসে পড়া মাটি দেখতে পেয়ে বিষয়টি প্রশাসনকে অবহিত করেন। 

বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাস বলেন, পাহাড়ধসের কারণে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তবে ছোট কিছু যানবাহন বিকল্প ডংনালা সড়ক ব্যবহার করে চলাচল করছে। 

‎এর আগে টানা কয়েক দিনের ভারী বর্ষণে রাঙামাটি-চট্টগ্রাম সড়কসহ জেলার বিভিন্নস্থানে পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে একাধিক সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, রেড ক্রিসেন্ট সোসাইটি ও স্থানীয় প্রসাশনের সহায়তায় সড়ক থেকে ধসে পড়া মাটি ও গাছ অপসারণের পর যান চলাচল স্বাভাবিক করা হয়। 



  
  সর্বশেষ
মাশহাদে ইমাম রেজা মাজারে সমাহিত হলেন আয়াতুল্লাহ খামেনি
আষাঢ়ের শেষ ভাগে চেনা রূপে ফিরেছে বর্ষা
ইসলামের সহজতার সৌন্দর্য
পানছড়িতে পাহাড়ি ঢলে সড়ক বিলীন



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com