মিয়া আবদুল হান্নান /এইচ এম আমীন: ঢাকা জেলাকে বাসযোগ্য করতে পরিবেশ ও পরিচ্ছন্নতা নিয়ে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কেরানীগঞ্জ গার্লস স্কুলে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পরিচ্ছন্নতা শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকের সামাজিক দায়িত্ব। কেরানীগঞ্জ গার্লস স্কুলে আয়োজিত পরিচ্ছন্নতা ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম।
এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের ছোট ছোট সচেতনতামূলক উদ্যোগই একটি পরিচ্ছন্ন সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই বিদ্যালয়, বাসাবাড়ি এবং আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক জেলা ও ম্যাজিস্ট্রেট আরও বলেন, বিদ্যালয় থেকেই পরিচ্ছন্নতা এবং পরিবেশ সুরক্ষা, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা করে শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রমকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়া সম্ভব বলেও মন্তব্য করেন জেলা প্রশাসক
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার প্রশিক্ষণ দেওয়া হয়। এ সময় উৎসেই বর্জ্য পৃথক করার গুরুত্ব তুলে ধরা হয় এবং লাল, নীল ও কালো রঙের পৃথক বিনে বিভিন্ন ধরনের বর্জ্য সংরক্ষণের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি পুনর্ব্যবহারযোগ্য বর্জ্য আলাদা করা এবং বিদ্যালয় ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার বিভিন্ন কৌশল শেখানো হয়।
এ সময় জেলা প্রশাসক বিদ্যালয়ের ক্লিন স্কুল টিমের কার্যক্রম পরিদর্শন করেন এবং সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জানান, প্রতিটি বিদ্যালয়ের ক্লিন স্কুল টিম নিয়মিত শ্রেণিকক্ষ, টয়লেট, বারান্দা, খেলার মাঠ ও বিদ্যালয় প্রাঙ্গণের পরিচ্ছন্নতা তদারকি করবে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, পানি জমে থাকা স্থান অপসারণ এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার বিষয়েও কাজ করবে।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিজ নিজ প্রতিষ্ঠানে ক্লিন স্কুল টিমের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান জেলা প্রশাসক।শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন ঢাকা জেলা প্রশাসন।