শুক্রবার, জুলাই ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বৈষম্যহীন বিচার প্রতিষ্ঠাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা: ছাত্র জমিয়ত   * মাশহাদে ইমাম রেজা মাজারে সমাহিত হলেন আয়াতুল্লাহ খামেনি   * কক্সবাজারে ভয়াবহ বন্যা: পানিবন্দি ৩ লাখ মানুষ, ২২ জনের মৃত্যু   * পুরান ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১   * চীনের ‘জুতার রাজধানী’ জিনজিয়াংয়ে কারখানায় আগুনে নিহত ২৮   * চট্টগ্রামে পানিবন্দি সাড়ে চার লাখ মানুষ   * কুয়েত, বাহরাইনে আবার হামলা চালাল ইরান   * কক্সবাজারে প্রস্তুত ৬৪৮ আশ্রয়কেন্দ্র, চালু কন্ট্রোল রুম   * বিশ্ববাজারে ফের বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম   * মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু  

   আন্তর্জাতিক
নর্ডিক সফরে বাণিজ্য ও জলবায়ু সহযোগিতায় ঐকমত্য: ওয়াং ই
  Date : 09-07-2026


আন্তর্জাতিক: ৬ দিনের নর্ডিক সফর শেষ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সফরে ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড ও নরওয়ের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও গভীর করা এবং নানা ইস্যুতে সমন্বয় জোরদারে ঐকমত্যে পৌঁছেছে উভয়পক্ষ।

সফরকালে ওয়াং ই ডেনমার্কের রাজা ফ্রেডেরিক দশম, সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব এবং নরওয়ের প্রধানমন্ত্রী ইউনাস গাহর স্টোরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে পারস্পরিক স্বার্থকে সম্মানের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া চার দেশ এক চীন নীতির প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে।

উভয়পক্ষ মুক্ত বাণিজ্য, অর্থনৈতিক বিশ্বায়ন এবং শিল্প ও সরবরাহ শৃঙ্খলের স্থিতিশীলতা বজায় রাখার পক্ষে অবস্থান নেয়। চীন জানায়, বিদেশি প্রতিষ্ঠানের জন্য তাদের বাজার উন্মুক্ত থাকবে এবং নর্ডিক দেশগুলোও চীনা প্রতিষ্ঠানের জন্য ন্যায়সঙ্গত ও বৈষম্যহীন ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করবে বলে আশা প্রকাশ করা হয়।

তথ্য ও ছবি: সিজিটিএন



  
  সর্বশেষ
মাশহাদে ইমাম রেজা মাজারে সমাহিত হলেন আয়াতুল্লাহ খামেনি
আষাঢ়ের শেষ ভাগে চেনা রূপে ফিরেছে বর্ষা
ইসলামের সহজতার সৌন্দর্য
পানছড়িতে পাহাড়ি ঢলে সড়ক বিলীন



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com