শুক্রবার, জুলাই ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বৈষম্যহীন বিচার প্রতিষ্ঠাই ছিল জুলাই গণঅভ্যুত্থানের মূল প্রত্যাশা: ছাত্র জমিয়ত   * মাশহাদে ইমাম রেজা মাজারে সমাহিত হলেন আয়াতুল্লাহ খামেনি   * কক্সবাজারে ভয়াবহ বন্যা: পানিবন্দি ৩ লাখ মানুষ, ২২ জনের মৃত্যু   * পুরান ঢাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১   * চীনের ‘জুতার রাজধানী’ জিনজিয়াংয়ে কারখানায় আগুনে নিহত ২৮   * চট্টগ্রামে পানিবন্দি সাড়ে চার লাখ মানুষ   * কুয়েত, বাহরাইনে আবার হামলা চালাল ইরান   * কক্সবাজারে প্রস্তুত ৬৪৮ আশ্রয়কেন্দ্র, চালু কন্ট্রোল রুম   * বিশ্ববাজারে ফের বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম   * মোহাম্মদপুরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু  

   আন্তর্জাতিক
বিজ্ঞান-প্রযুক্তিতে আত্মনির্ভরশীলতার ওপর জোর দিলেন সি চিন পিং
  Date : 09-07-2026


আন্তর্জাতিক: গত ৮ জুলাই (বুধবার) সকালে গণ-মহাভবনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার সম্মেলন, চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের ২২তম অ্যাকাডেমিকিয়ান সম্মেলন, চাইনিজ একাডেমি অফ ইঞ্জিনিয়ারিং-এর ১৮তম অ্যাকাডেমিকিয়ান সম্মেলন এবং চায়না অ্যাসোসিয়েশন ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি-র ১১তম জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়।

সিপিসির’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, গণপ্রজাতন্ত্রী চীনের প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং সম্মেলনে যোগদান করেন, জাতীয় সর্বোচ্চ বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দেন এবং একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেন।

অনুষ্ঠানে সি চিন পিং প্রথমে চাইনিজ একাডেমি অফ সায়েন্সেসের পদার্থবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষাবিদ ছেন লি চুয়েন এবং চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশনের ১৪তম গবেষণা ইনস্টিটিউটের শিক্ষাবিদ বেন দে-কে পদক ও সনদপত্র প্রদান করেন, যাঁরা ২০২৫ সালের জাতীয় শীর্ষ বিজ্ঞান ও প্রযুক্তি পুরস্কার পেয়েছেন। তিনি তাঁদের সঙ্গে উষ্ণভাবে করমর্দন করে অভিনন্দন জানান। পরবর্তীতে, সি চিন পিং এবং অন্যান্য পার্টি’র ও রাষ্ট্রীয় নেতারা, উক্ত দুই পুরস্কার প্রাপকের সঙ্গে, গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রীয় প্রাকৃতিক বিজ্ঞান পুরস্কার, রাষ্ট্রীয় প্রযুক্তিগত উদ্ভাবন পুরস্কার, রাষ্ট্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতি পুরস্কার এবং আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা পুরস্কার প্রাপ্ত প্রতিনিধিদের সনদপত্র প্রদান করেন।

ভাষণে সি চিন পিং জোর দিয়ে বলেন যে, পঞ্চদশ পাঁচসালা পরিকল্পনা সময়কাল বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে একটি শক্তিশালী জাতি গঠনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আমাদের অবশ্যই এই ঐতিহাসিক সুযোগকে কাজে লাগাতে হবে, সময়ের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, উচ্চ-স্তরের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত আত্মনির্ভরশীলতার অগ্রগতি জোরদার করতে হবে এবং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের মাধ্যমে চীনের আধুনিকীকরণকে দৃঢ়ভাবে সমর্থন ও নেতৃত্ব দিয়ে ২০৩৫ সালের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তিতে একটি শক্তিশালী জাতি গঠনের লক্ষ্যের দিকে দৃঢ়সংকল্পে এগিয়ে যেতে হবে।
প্রধানমন্ত্রী লি ছিয়াং সম্মেলনে সভাপতিত্ব করেন।

লিলি-তৌহিদ-সুবর্ণা - সিএমজি।



  
  সর্বশেষ
মাশহাদে ইমাম রেজা মাজারে সমাহিত হলেন আয়াতুল্লাহ খামেনি
আষাঢ়ের শেষ ভাগে চেনা রূপে ফিরেছে বর্ষা
ইসলামের সহজতার সৌন্দর্য
পানছড়িতে পাহাড়ি ঢলে সড়ক বিলীন



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com