রবিবার, জুলাই ১২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বন্যার ঝুঁকিতে রয়েছে দেশের আরও ১০ জেলা   * চট্টগ্রাম বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত   * ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: তারেক রহমান   * প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার উদ্ধার-ত্রাণ-পুনর্বাসনের কাজ করে যাচ্ছে   * ফরিদপুরে বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন   * কক্সবাজার উপকূলে দুই দিনে পাঁচ অজ্ঞাত মরদেহ উদ্ধার   * বান্দরবানে সব পর্যটনকেন্দ্র ১৫ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা   * ৪ লাখ মানুষ পানিবন্দি, ৭ উপজেলায় সেনা মোতায়েন   * বেলজিয়ামকে বিদায় করে সেমিফাইনালে স্পেন   * রাঙামাটিতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, বাড়ছে বিশুদ্ধ পানির সংকট  

   আন্তর্জাতিক
দক্ষিণ চীন সাগর ইস্যুতে সালিশি রায় ‘অবৈধ ও অকার্যকর’: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়
  Date : 11-07-2026

আন্তর্জাতিক: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং গত (শুক্রবার) নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক তথাকথিত "দক্ষিণ চীন সাগর সালিশি রায়" প্রসঙ্গে তাঁর কাছে জানতে চান। জবাবে মাও নিং বলেন, চীন বারবার স্পষ্ট করেছে যে, তথাকথিত ওই `রায়` অবৈধ, অকার্যকর এবং এর কোনও আইনি বাধ্যবাধকতা নেই। চীন এই রায় গ্রহণ করে না এবং এর কোনও স্বীকৃতিও দেয় না। এমনকি এই রায়ের ওপর ভিত্তি করে দাবি করা কোনও বিষয় বা পদক্ষেপও চীন মেনে নেবে না।

তিনি আরও বলেন, "দক্ষিণ চীন সাগর আচরণবিধি" প্রণয়ন করা মূলত "দক্ষিণ চীন সাগরে পক্ষগুলোর আচরণের ঘোষণা" বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যকার একটি গুরুত্বপূর্ণ ঐকমত্যও বটে। দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় চীন সর্বদা আসিয়ান দেশগুলোর সাথে আলোচনা ত্বরান্বিত করতে এবং যত দ্রুত সম্ভব একটি `আচরণবিধি` চূড়ান্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তথাকথিত ওই `রায়ের` সাথে এই আচরণবিধির কোনও সম্পর্ক নেই। তাই ফিলিপাইনের উচিত নয় এই `রায়কে` কাজে লাগিয়ে `আচরণবিধি` চূড়ান্ত করার ক্ষেত্রে কোনও বাধা সৃষ্টি করা।

সূত্র:স্বর্ণা-তৌহিদ-লিলি,চায়না মিডিয়া গ্রুপ।



  
  সর্বশেষ
বন্যার ঝুঁকিতে রয়েছে দেশের আরও ১০ জেলা
এবার কার মাথায় উঠল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট?
চট্টগ্রাম বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত
ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: তারেক রহমান



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com