মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বৈরী আবহাওয়াতেও চলমান এইচএসসি, ব্যাখ্যা দিল আন্তশিক্ষা বোর্ড   * কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারডুবি, ৫ জেলের মৃত্যু   * ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের শতভাগ নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন   * জেন-জি বিক্ষোভে ফের উত্তাল নেপাল   * বিপৎসীমার ওপরে সুরমার পানি, ১৩১১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত   * এক বছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী   * বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল   * বিস্তীর্ণ জঙ্গলে সেনা মহড়া ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী   * ৭ জেলায় পানিবন্দী লাখো পরিবার, মৃত্যু বেড়ে ৫১   * ১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরও পাঁচ দিন ভারি বর্ষণের আশঙ্কা  

   আন্তর্জাতিক
গভীর রাতে ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭
  Date : 13-07-2026

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬০ জনের বেশি। রোববার (১২ জুলাই) গভীর রাতে এ ঘটনা ঘটে।

দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আগুনে ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, বারের ভেতরে আটকে পড়া লোকজন আগুনে ঘেরা প্রধান দরজা দিয়ে প্রাণ বাঁচাতে বের হওয়ার চেষ্টা করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বারের ভেতর থেকে আগুনের বিশাল শিখা বের হতে, মানুষকে দৌড়ে পালাতে এবং আতঙ্কে চিৎকার করতে দেখা গেছে। কয়েকজনকে আগুনে দগ্ধ হতেও দেখা যায়।

ফায়ার সার্ভিস প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী। এছাড়া ৬০ জনের বেশি আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

থাইরাথের প্রতিবেদনে বলা হয়েছে, এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। আগুনের কারণ তদন্ত করছে কর্তৃপক্ষ।



  
  সর্বশেষ
ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেফতার
‎রাজধানীতে শর্টসার্কিট বিস্ফোরণে দেয়াল ধসে ৫ মাদরাসা শিক্ষার্থী আহত
অতি ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে
বৈরী আবহাওয়াতেও চলমান এইচএসসি, ব্যাখ্যা দিল আন্তশিক্ষা বোর্ড



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com