মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বৈরী আবহাওয়াতেও চলমান এইচএসসি, ব্যাখ্যা দিল আন্তশিক্ষা বোর্ড   * কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারডুবি, ৫ জেলের মৃত্যু   * ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের শতভাগ নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন   * জেন-জি বিক্ষোভে ফের উত্তাল নেপাল   * বিপৎসীমার ওপরে সুরমার পানি, ১৩১১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত   * এক বছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী   * বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল   * বিস্তীর্ণ জঙ্গলে সেনা মহড়া ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী   * ৭ জেলায় পানিবন্দী লাখো পরিবার, মৃত্যু বেড়ে ৫১   * ১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরও পাঁচ দিন ভারি বর্ষণের আশঙ্কা  

   রাজধানী
‎রাজধানীতে শর্টসার্কিট বিস্ফোরণে দেয়াল ধসে ৫ মাদরাসা শিক্ষার্থী আহত
  Date : 13-07-2026

রাজধানীর ডেমরা এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বিস্ফোরণ হয়ে দেয়াল ধসে ৫ মাদরাসা শিক্ষার্থী আহত হয়েছে। তাদের মধ্যে চারজন শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় পাঠানো হয়েছে। বাকি এক শিক্ষার্থীকে পর্যবেক্ষণে রেখেছেন কর্তব্যরত চিকিৎসক।

‎সোমবার (১৩ জুলাই) বিকেল ৩টায় ডেমরার পূর্ব বক্সনগর এলাকায় দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার ষষ্ঠ তলায় এই দুর্ঘটনা ঘটে।

‎আহত শিক্ষার্থীরা হলো— রেজওয়ান, মো. মোদাব্বির, মো. সাফি, মো. উজাইফা ও মো. রোমান।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার পর হঠাৎ করে বিস্ফোরণের শব্দ শুনতে পান বসিন্দারা। এ সময় স্থানীয়রা দৌঁড়ে এসে দেখেন কয়েকজন শিক্ষার্থীর শরীর পুড়ে গেছে। এমন পরিস্থিতিতে স্থানীয়রা এবং মাদরাসার শিক্ষকরা মিলে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে, এ ঘটনায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

‎মাদরাসার শিক্ষক মো. আকাশ জানান, বিকেলে হঠাৎ বৈদ্যুতিক বোর্ড থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় কক্ষের দেয়ালের একটি অংশ ধসে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। ওই সময় কয়েকজন শিক্ষার্থী কক্ষে ঘুমিয়ে ছিল। দেয়াল ধসে যাওয়ার ফলে তারা ভেতরে আটকা পড়ে দগ্ধ হয়ে আহত হয়। অন্য শিক্ষার্থীরা দ্রুত বের হয়ে নিরাপদে আশ্রয় নেয়।

‎বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, আহতদের শরীর পুড়ে যাওয়ার পরিমাণ কম হওয়ায় সকল শিক্ষার্থী আশঙ্কা মুক্ত। বর্তমানে তারা জরুরি বিভাগের পর্যবেক্ষণে রয়েছে।

‎এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে চার শিক্ষার্থী দগ্ধ এবং একজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে এবং একজন ঢামেকে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।



  
  সর্বশেষ
ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেফতার
‎রাজধানীতে শর্টসার্কিট বিস্ফোরণে দেয়াল ধসে ৫ মাদরাসা শিক্ষার্থী আহত
অতি ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে
বৈরী আবহাওয়াতেও চলমান এইচএসসি, ব্যাখ্যা দিল আন্তশিক্ষা বোর্ড



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com