ডেস্ক রিপোর্ট : অদ্য ১২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে একটি মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। জেলা সমাজসেবা অধিদপ্তর, শেরপুরের সহযোগিতায় বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে শেরপুর জেলা কারাগারের বন্দিদের বিনোদন ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের জন্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করা হয়।
বন্দিদের সুস্থ মানসিক বিকাশ ও চিত্তবিনোদনের লক্ষ্যে একটি হারমোনিয়াম এবং দুটি তবলা প্রদান করা হয়। একই সঙ্গে মহিলা বন্দিদের দক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সক্ষমতা অর্জন এবং সমাজে পুনর্বাসনের সহায়ক হিসেবে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন এবং জেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দের উপস্থিতিতে সামগ্রীগুলো শেরপুর জেলা কারাগার সুপার শাহা রফিকুল ইসলাম নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
মানবিক মূল্যবোধ, পুনর্বাসন এবং সংশোধনমূলক কারা ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে জেলা প্রশাসন, শেরপুর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।