শনিবার, জুলাই ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ইরানের বেসামরিক অবকাঠামোতে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের   * পানি বাড়ছে কুশিয়ারা নদীসহ পদ্মা-যমুনায়   * চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত   * ২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প   * ইরান ‘ভালো আচরণ’ না করলে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের   * বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা   * বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম   * জুলাইয়ের ১৪ দিনেই দেশে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স   * শেষ মুহূর্তে মেসি জাদু, ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা   * পাবনায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২  

   সারা দেশ
হেফাজত আমিরের আহবানে কওমী ঘরানার ৭ ইসলামী দলের নেতৃবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত
  Date : 17-07-2026

মিয়া আবদুল হান্নান : হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহবানে কওমি ঘরানার ৭ টি ইসলামি দলের নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভা আজ ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০ টায় চট্টগ্রাম ফটিকছড়ি জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় অনুষ্ঠিত হয়। 
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, নায়েবে আমির ও খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির বাংলাদেশ  আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর মুন্সিগঞ্জ)
মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী , মাওলানা আইয়ুব বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি  মাওলানা উবাইদুল্লাহ ফারুক, সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, ইসলামি আন্দোলনের মহাসচিব মাওলানা গাজি আতাউর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আলী ওসমান, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতী সুলতান মহিউদ্দিন, মুফতি বশিরুল্লাহ, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা মোস্তফা কামাল জিহাদী, মাওলানা ইমরান সিকদার, মাওলানা ফারুক আহমদ ভুঁইয়া, আলহাজ্ব জান্নাতুল ইসলাম প্রমূখ।

সভায় উপস্থিত সাত দলের নেতৃবৃন্দ আগামীতে ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে ঐক্যমত পোষণ  করেছেন।
সভায় সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া বাঁশখালী, চকরিয়া, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন উপজেলার বহু পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্তদের পূনর্বাসন  অত্যান্ত জরুরি। 
এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের একান্তই মানবিক, সামাজিক ও ঈমানী দায়িত্ব। 
আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী হেফাজত জেলা উপজেলা শাখার পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ ও দুর্গত মানুষের সহযোগিতা এবং পূনর্বাসনের  উদ্যোগ গ্রহণ করার জন্য সকলের প্রতি আহবান জানান ।



  
  সর্বশেষ
জুলাই-পরবর্তী বাংলাদেশ ও ক্ষমতার মনস্তত্ত্ব: পবিত্রকরণের রাজনীতি বনাম সমন্বিত সমাজ বিনির্মাণের নতুন দর্শন
লবণ কারখানায় অগ্নিদগ্ধ শ্রমিকের মৃত্যু
‘আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক?’
লেবানন, সিরিয়া ও গাজার ‘নিরাপত্তা অঞ্চলে’ সেনা মোতায়েন অব্যাহত রাখবে ইসরাইল



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com