শনিবার, জুলাই ১৮, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ইরানের বেসামরিক অবকাঠামোতে ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের   * পানি বাড়ছে কুশিয়ারা নদীসহ পদ্মা-যমুনায়   * চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত   * ২০২০ সালের মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন: ট্রাম্প   * ইরান ‘ভালো আচরণ’ না করলে আরও কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের   * বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা   * বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম   * জুলাইয়ের ১৪ দিনেই দেশে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স   * শেষ মুহূর্তে মেসি জাদু, ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা   * পাবনায় বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ২  

   সারা দেশ
লবণ কারখানায় অগ্নিদগ্ধ শ্রমিকের মৃত্যু
  Date : 17-07-2026


চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দিদারুল আলম (৩২) মারা যান।

নিহত দিদারুল আলম বোয়ালখালী উপজেলার বাসিন্দা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্ট্রার ডা. রাশেদ উল ইসলাম।

তিনি জানান, অগ্নিকাণ্ডে দিদারুল আলমের শরীরের প্রায় ৯৫ শতাংশ পুড়ে যায়। আগুনে তার শ্বাসনালীও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।

চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান। আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি থাকা আরও কয়েকজন শ্রমিকের অবস্থাও সংকটাপন্ন বলে জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার সকালে বোয়ালখালী পৌরসভার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।



  
  সর্বশেষ
জুলাই-পরবর্তী বাংলাদেশ ও ক্ষমতার মনস্তত্ত্ব: পবিত্রকরণের রাজনীতি বনাম সমন্বিত সমাজ বিনির্মাণের নতুন দর্শন
লবণ কারখানায় অগ্নিদগ্ধ শ্রমিকের মৃত্যু
‘আর্জেন্টিনার সঙ্গে বিয়ের কী সম্পর্ক?’
লেবানন, সিরিয়া ও গাজার ‘নিরাপত্তা অঞ্চলে’ সেনা মোতায়েন অব্যাহত রাখবে ইসরাইল



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com