বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   অপরাধ ও অনিয়ম
চোর সন্দেহে গাছে বেঁধে মায়ের সামনে ছেলেকে বেধড়ক মারধর
  Date : 13-08-2026

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মোবাইল চুরির সন্দেহে মায়ের সামনে ছেলে মো. তারেক ঢালীকে (১৭) পিটিয়ে গুরুতর আহত করেছে স্থানীয় প্রভাবশালী মহল। বর্তমানে সে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেদম প্রহারের যন্ত্রণায় হাসপাতালের বেডে কাতরাচ্ছেন।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় এ ঘটনায়  শফিক প্রধান (৩৫) একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গোবিন্দপুর দক্ষিণ পাড়া প্রধানীয়া বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

স্থানীয়রা জানায়, গোবিন্দপুর গ্রামের জাকির হোসেন ঢালীর ছেলে তারেক ঢাকায় চাকরি করে। তারা দুই ভাই। ছোট ভাই মো. রাসেল (১৩) তার সঙ্গে কাজ করে। ছুটিতে বাড়িতে থাকাকালীন অবস্থায় মঙ্গলবার ভোরবেলা তার ঘর থেকে পাশের প্রধানীয়া বাড়ির আল-আমীন, সফিক, তানিম,  মোতালেব তাকে তুলে নিয়ে যায়।

আহত তারেকের মা খুকী বেগম বলেন, ১২ বছর আগে ওর বাবা মারা যায়। খাইয়া নাখাইয়া ছেলে দুইটাকে নিয়ে জীবন কাটাই। ঘটনার দিন মঙ্গলবার ভোর ৫টার দিকে আমার ছেলেকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যায়। সফিক, আল আমিন, তানিম, মোতালেব প্রধান তাদের বাড়ি আমার ছেলেরে নিয়ে যায় কোনো কথা না বলে। পরে তাদের (প্রধানীয়া বাড়ি) বাড়িতে নিয়ে মোবাইল চুরির কথা বলে সন্দেহ বশত গাছের সঙ্গে বেঁধে নারিকেল গাছের ডাল দিয়ে পিটায়। এরপর মাথায় গামছা বেঁধে গরম পানি ঢালে। থেমে থেমে কয়েক ঘণ্টা পিটাইছে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কেউ আমার ছেলেকে বাঁচাতে এগিয়ে আসে না। পরে স্থানীয় সোবহান ঢালী, মো. রাকিব প্রধান, শরীফুল ইসলাম, নবী উল্লাহ পাটোয়ারী বিকেলে তাকে উদ্ধার করে বাড়িতে দিয়ে গেছে। টাকার অভাবে ছেলেকে ভালোভাবে চিকিৎসা করাতে পারছি না। আমি গরিব মানুষ। বিনা অপরাধে যারা আমার ছেলেকে মারছে আমি প্রশাসনের কাছে তাদের বিচার চাই।

স্থানীয় নবী উল্লাহ পাটোয়ারী বলেন, বুধবার বিকেলের দিকে পুলিশ আহতের বাড়ি আসে। ওরা দুই ভাই ঢাকায় শহীদুল্লাহ্ হলের ক্যান্টিনে কাজ করে। অসহায় ছেলেটাকে তারা হত্যার উদ্দেশ্য ঘর থেকে তুলে নিয়ে যায়। ছেলেটাকে যারা এমনভাবে মেরেছে আমরা তাদের শাস্তি চাই। ওসি সাহেব এসে  সঠিক বিচারের আশ্বাস দিয়ে গেছেন।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক  বলেন, অভিযুক্ত শফিক প্রধানকে এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 



সংবাদটি পড়া হয়েছে : 333        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com