বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   অপরাধ ও অনিয়ম
ছাগলনাইয়ায় গোয়ালঘরের তালা কেটে ৫ গরু চুরি
  Date : 08-09-2026

ফেনীর ছাগলনাইয়ায় পৃথক দুটি গ্রামে গোয়ালঘরের তালা কেটে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার দক্ষিণ মন্দিয়া উত্তরপাড়া ও লক্ষ্মীপুর গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে দক্ষিণ মন্দিয়া উত্তরপাড়ার বাসিন্দা মাওলানা আবদুল কাইয়ুমের গোয়ালঘরের তালা কেটে তিনটি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা গোয়ালঘর খালি দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন।

​একই রাতে ছাগলনাইয়ার লক্ষ্মীপুর নতুন করৈয়া বাজারের ব্যবসায়ী জিয়া উদ্দিনের গোয়ালঘরের তালা কেটে আরও দুটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল।

​এক রাতে দুটি চুরির ঘটনায় এলাকাজুড়ে গৃহস্থদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিঃস্ব হয়ে পড়া ভুক্তভোগী পরিবারগুলো তাদের চুরি হওয়া গরু উদ্ধার এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ডিউটি অফিসার এএসআই সেলিম জানান, গরু চুরির লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছে এবং চুরি হওয়া গরু উদ্ধারসহ চক্রটিকে শনাক্ত করতে অভিযান চালাচ্ছে।



সংবাদটি পড়া হয়েছে : 166        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com