বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   সারা দেশ
ফরিদপুরে ৮০ ভরি স্বর্ণালংকার ও দুই কোটি টাকা লুটের ঘটনায় মামলা
  Date : 08-09-2026

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের কানাইপুরের হোগলাকান্দির ব্যবসায়ী শামীম আহমেদ মুকুটের বাড়ীতে তান্ডব চালিয়ে ৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই কোটি টাকা লুটের অভিযোগে মামলা রুজু হয়েছে কোতয়ালী থানায়। সোমবার রাতে ছয়জনকে নামীয়সহ ২০-২৫ জনকে আসামী করে মামলাটি রুজু হয়েছে বলে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান নিশ্চিত করেছেন।

মঙ্গলাবার  এজাহারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, এর আগে রোববার দুপুরে সৌরভ মোল্লার নেতৃত্বে ২০-২৫ জন আগ্নেয়াস্ত্র, লাঠিসোটা ও হাতুড়ি নিয়ে ব্যবসায়ী শামীম আহমেদ মুকুটের হোগলাকান্দির বাড়ীতে প্রবেশ করে ত্রাস সৃষ্টি করে। পরে বাড়ী ঘরে তান্ডব চালিয়ে ঘরে রক্ষিত ৮০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই কোটি টাকা লুটে নেয়। এসময় শোর শব্দে আশেপাশের লোকজন এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তুললে তারা পালিয়ে যায়।

শাশীম আহমেদ মুকুটের পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা অস্ত্র ঠেকিয়ে বাড়ীতে থাকা প্রাইভেটকারের কক্ষের তালা ভাঙ্গার চেষ্টা করলে শব্দে লোকজন ছুটে আসলে তারা পালিয়ে যায়। অত:পর তারা মালিকানাধীন কে.বি ব্রিকস এ গিয়ে হিসাবের ফাইলপত্র নিয়ে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়। এঘটনায় তারা সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী করেছেন।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান জানান, মামলা রুজু হওয়ার পর থেকেই পুলিশ আসামীদের ধরতে তৎপর রয়েছে। প্রশ্নের জবাবে তিনি জানান, এজাহার নামীয়দের রাজনৈতিক পরিচয় রয়েছে কিনা তা তদন্ত করে বলা যাবে।

এদিকে অভিযুক্ত সৌরভ মোল্লার সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।  

আর এ ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও বাজরের ব্যবসায়ীরা বিক্ষোভ প্রদর্শন করেন। তারা প্রকাশ্যে এমন ঘটনায় শংকিত জানিয়ে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান।



সংবাদটি পড়া হয়েছে : 147        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com