জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জুড়ী থানার আয়োজনে এ খেলা শেষে পুরষ্কার বিতরণ করা হয়। পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জুড়ী থানার ওসি (তদন্ত) আব্দুল মালিক, উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব সোহেল আহমদ।
খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে পশ্চিম জুড়ী ইউনিয়ন টিম ও রানার্স আপ ট্রপি অর্জন করে সাউথ জুড়ী স্পোর্টিং ক্লাব।