বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   সারা দেশ
দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে ফরিদপুরে সেনাবাহিনীর মিলিটারি কলেজিয়েট স্কুলের যাত্রা শুরু
  Date : 08-09-2026


ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর শহরের রঘুনন্দনপুর এলাকায় ১৮ একর জায়গার উপরে অবস্থিত মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর ইংরেজি ভার্সনের আবাসিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। বিদ্যমান ক্যাডেট কলেজ গুলোর অনুরূপ পরিবেশে ক্যাডেটদের একাডেমিক শিক্ষার পাশাপাশি চারিত্রিক গুণাবলী বিকাশ নৈতিকতা নেতৃত্ব দেশপ্রেম দায়িত্ববোধ শৃঙ্খলা ক্রীড়া ডিজিটাল লিটারেসিসহ অন্যান্য পাঠদান করা হবে।

মঙ্গলবার বিকেলে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে এমসিএসএফ এর অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল আখতার উস সামাদ রাফি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের কার্যক্রম তুলে ধরেন। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ২০২৬ সালের ২৪ এপ্রিল অনলাইনে ভর্তির কার্যক্রমের মাধ্যমে যোগ্য শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ১২ আগস্ট থেকে সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষা কার্যক্রম শুরু হয়। এদিকে গত ২৩ আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকর উজ-জামান আনুষ্ঠানিকভাবে এই প্রতিষ্ঠানের ফলোক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন।  

দেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দক্ষ ও দেশপ্রেমিক মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে তাদের এই শিক্ষা কার্যক্রম। যা যশোর সেনানিবাসের অধীনে ৫৫ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে বলে তিনি জানান।
এছাড়াও মিলিটারি প্রতিষ্ঠানটিতে কর্মসংস্থান, পরিবহন, শিক্ষা উপকরণ ও বিভিন্ন সেবা খাতের বিকাশ সৃষ্টি হবে। মানসম্মত ও টেকসই শিক্ষা ব্যবস্থা বিস্তারের পাশাপাশি প্রতিষ্ঠানটি ফরিদপুরের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন। 
আরো কিছু অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলে আগামী ২০১৮ সালের শিক্ষাবর্ষ থেকে গার্লস উইং শাখা খোলা হবে। 
সংবাদ সম্মেলনে এমসিএসএফ এর অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন শেখ নাহিদ হাসান প্রত্যয় ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে সাংবাদিকদেরকে আধুনিক ও নান্দনিক শিক্ষা প্রতিষ্ঠানটি ঘুরে দেখানো হয়।



সংবাদটি পড়া হয়েছে : 151        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com