শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বৃষ্টিতে ফের চড়া সবজির বাজার, বেগুন ১৪০ টাকা   * সাতক্ষীরায় পাঁচ দিনে ৭২ ডেঙ্গু রোগী   * আগস্টে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড সেপ্টেম্বরের ১১ দিনেই ভাঙলো   * দেড় হাজার কর্মী নিয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করবে ডিএনসিসি   * আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচ গেলেন প্রধানমন্ত্রী   * পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার মানুষ এই প্রকল্পের সুফল পাবেন : এ্যানি   * আবারও ডুবলো রাঙ্গামাটির ঝুলন্ত সেতু   * পাবনায় মাঠে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর   * `হয় আমি থাকব, না হয় হাসপাতালে অনিয়ম-দুর্নীতি থাকবে`   * চট্টগ্রামে আটক ৬৩ বিদেশির কারো কাছে মেলেনি পাসপোর্ট: পুলিশ  

   জাতীয়
দেড় হাজার কর্মী নিয়ে ডেঙ্গু প্রতিরোধে কার্যক্রম পরিচালনা করবে ডিএনসিসি
  Date : 11-09-2026

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) তত্ত্বাবধানে আগামীকাল (শনিবার) থেকে ১৫০০ সদস্য ২৪ টি দলে ভাগ হয়ে ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসির আওতাধীন এলাকাসমূহে বাড়ি পরিদর্শন, সোর্স রিডাকশন ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডিএনসিসির মুখপাত্র জাকির হোসেন বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, আগামীকাল জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সকাল ৯ প্রধানমন্ত্রী কর্তৃক সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্বোধন ঘোষণার পর এই কার্যক্রম পরিচালনা করা হবে।

জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে একটি স্টল স্থাপন করা হয়েছে। এই স্টলে নগরবাসীর জন্য ডেঙ্গু প্রতিরোধ ও এর করণীয় বিষয়ে বিভিন্ন উপকরণ প্রদর্শন করা হবে।

এদিকে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষ্যে ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে বিশেষ কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের আওতায় প্রধানমন্ত্রীর উদ্বোধন অনুষ্ঠান শেষে ডিএনসিসির আওতাধীন অঞ্চল-৫, বিশেষ করে সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ এলাকাসমূহে বিশেষ সোর্স রিডাকশন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং লার্ভা নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।



সংবাদটি পড়া হয়েছে : 45        
  
  সর্বশেষ
বৃষ্টিতে ফের চড়া সবজির বাজার, বেগুন ১৪০ টাকা
অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন
সাতক্ষীরায় পাঁচ দিনে ৭২ ডেঙ্গু রোগী
আগস্টে ডেঙ্গুতে মৃত্যুর রেকর্ড সেপ্টেম্বরের ১১ দিনেই ভাঙলো



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com