বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   রেসিপি
মজাদার রস কদম
  Date : 25-03-2019

কদম ফুলের মতো দেখতে মিষ্টিকে রস কদম বলা হয়। এটা আপনার কিংবা আপনার পরিবারের পছন্দের হলে সহজেই ঘরে বানিয়ে নিতে পারবেন। দেখে নিন কীভাবে রস কদম বানাবেন।

উপকরণ
ছানা ২কাপ, মাওয়া আধা কাপ, ছোট মিষ্টি এক কাপ, চিনির দানা ১কাপ।

ছানা তৈরি
তরল দুধ- ২ লিটার, সাদা ভিনেগার-৩ টেবিল চামচ। প্রথমে দুধ জ্বাল দিয়ে ফুটে উঠলে ভিনেগার দিয়ে নিন। ছানা ছেঁকে কলের পানিতে ধুয়ে নিন।

মাওয়া
আধা কাপ গুঁড়া দুধে ১ টেবিল চামচ ঘি ও ১ টেবিল চামচ গুঁড়া চিনি দিয়ে মেখে ফ্রিজে ১ ঘণ্টা রেখে মাওয়া তৈরি করে নিতে পারেন

মিষ্টি
এবার ছোট মিষ্টিগুলো তৈরি করতে হবে। হাড়িতে চিনি, এলাচ এবং পানি মিশিয়ে সিরা করে নিন। এক কাপ ছানার সঙ্গে চিনি, এক চা চামচ করে সুজি ও ময়দা মিশিয়ে ছোট ছোট বল বানিয়ে ফুটন্ত সিরায় দিয়ে ৩০ মিনিট ঢেকে জ্বাল দিন। অল্প আঁচে এক ঘণ্টার জন্য রেখে দিন। একটু বাদামি রং হলে চুলা বন্ধ করে দিন। মিষ্টিগুলো ঠাণ্ডা করে নিন।
এবার ছানার সাথে চিনি মিশিয়ে জ্বাল দিন। পানি শুকালে মাওয়া দিয়ে কম আঁচে নাড়তে থাকুন। আঠালো ভাব হলে নামিয়ে নিন। এবার মিষ্টিগুলো মিশ্রণে ডুবিয়ে চিনির দানায় গড়িয়ে নিন। ব্যস, তৈরি হয়ে গেলো দারুণ মজার মিষ্টি। এবার কদমের মতো করে পরিবেশন করুন।



সংবাদটি পড়া হয়েছে : 667        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com