বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   রেসিপি
ইফতারে সুস্বাদু কলিজা সিঙ্গাড়া তৈরির রেসিপি
  Date : 18-05-2019

লাইফস্টাইল ডেস্ক : ইফতারে ঝাল জাতীয় কিংবা ভাজাভুজি খেতে পছন্দ করেন না এমন মানুষ কমই আছেন। তাই স্বাস্থ্যের অযুহাতে যতই নিষেধ করা হোক, ইফতারে পেঁয়াজু, বেগুনি কিংবা আলুর চপ থাকবেই। প্রতিদিন একইরকম না খেয়ে একদিন একটু ব্যতিক্রম তৈরি করতে পারেন। এক্ষেত্রে আদর্শ একটি রেসিপি হতে পারে কলিজা সিঙ্গাড়া। চলুন রেসিপি জেনে নেয়া যাক-

উপকরণ :
৩ কাপ ময়দা,
পানি পরিমাণমতো,
তেল (ডো তৈরি ও ভাজার জন্য),
লবণ স্বাদ মতো,
কালোজিরা ১ চা চামচ।

পুরের জন্য :
১ কাপ কলিজা (ছোট কিউব করে টুকরো করা),
১ কাপ গাজর (ছোট কিউব করে টুকরো করা),
১ কাপ আলু (ছোট কিউব করে টুকরো করা),
১ কাপ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ ধনে পাতা কুচি,
চা চামচ আদা-রসুন বাটা,
আধা চা চামচ গরম মসলা গুঁড়ো,
তেল পরিমাণ মতো।

প্রণালি :
প্রথমে ময়দা, লবণ ও তেল পরিমাণ মতো দিয়ে ভালো করে মেখে ডো তৈরি করে নিন। ডো তৈরি করে ১ ঘণ্টা ঢেকে রেখে দিন। একটি প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে নরম করে ভেজে নিয়ে তাতে দিন আদা-রসুন বাটা, গরম মসলাগুঁড়ো এবং লবণ।

খানিকক্ষণ নেড়ে নিয়ে এতে দিন কলিজার টুকরোগুলো। কলিজা একটু কষে এলে আলু, গাজর দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে সেদ্ধ করার জন্য পরিমাণমতো পানি দিয়ে রান্না করতে থাকুন। রান্না শেষ হলে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দিন। ময়দার ডো থেকে ছোট ছোট বল তৈরি করে রুটি বেলে নিন।

এবার রুটি ৩ কোনা করে কেটে ঠোঙার মতো তৈরি করে নিন। এরপর ঠোঙার মধ্যে কলিজার পুর দিয়ে মুখ বন্ধ করে সিঙ্গারা তৈরি করে নিন। প্যানে ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করে নিন। এরপর সিঙ্গাড়া লালচে করে ভেজে তুলে নিন। সস, পেঁয়াজ অথবা সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন।



সংবাদটি পড়া হয়েছে : 721        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com