বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   রেসিপি
ইফতারে বিফ টিকিয়া কাবাব
  Date : 26-05-2019

ইফতারে ঝাল ঝাল কাবাব খেতে নিশ্চয়ই মন্দ লাগবে না। আজ জেনে নেবো জিভে জল আনা বিফ টিকিয়া কাবাব তৈরির রেসিপি। এটি আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন। চলুন তবে জেনে নেয়া যাক-

উপকরণ :
গরুর মাংস ১/২ কেজি (চর্বি ও হাড় ছাড়া ছোট টুকরা করে কাটা)
বুটের ডাল ১/২ কাপের কম (৩/৪ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখা)
এলাচ ৩-৪ টি
দারুচিনি ১-২ টি
লং ৪-৫ টি
তেজপাতা ১ টি
আদা কুঁচি ১ টেবিল চামচ
রসুন কুঁচি ১ টেবিল চামচ
পেঁয়াজ কুঁচি ২ টেবিল চামচ
শুকনো মরিচ ২-৩ টি
মরিচ গুঁড়ো ১/২ চা চামচ
হলুদ গুঁড়ো ১/৪ চা চামচ
ধনে গুঁড়ো ১/২ চা চামচ
জিরা গুঁড়ো ১/২ চা চামচ
গরম মশলা গুঁড়ো ১/২ চা চামচ
জায়ফল ও জয়ত্রি গুঁড়ো সামান্য
পেঁয়াজ বেরেস্তা ১/২ কাপ
লবণ স্বাদ মতো
ডিম ২ টি
তেল পরিমাণ মতো


প্রণালি :
মাংসের টুকরা, ডাল, আদা, রসুন, পেঁয়াজ কুঁচি, শুকনা মরিচ, এলাচ, তেজপাতা, দারুচিনি, লং, হলুদ, মরিচ, লবণ আর পরিমাণমতো পানি দিয়ে শুকনা শুকনা করে সেদ্ধ করে নিতে হবে।

এবার ফুড প্রসেসর বা পাটায় মিশ্রণটা বেটে নিন। ইচ্ছে করলে গরম মশলাসহ বেটে নেয়া যাবে। এই বাটা মিশ্রণে একে একে গরম মশলা গুঁড়ো, জায়ফল-জয়ত্রি গুঁড়ো, ধনে-জিরা গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা, ডিম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।

তেল গরম করে গোল-চ্যাপ্টা শেপের টিকিয়া বানিয়ে ডুব তেলে মিডিয়াম আঁচে ভেজে তুলতে হবে। চাইলে কাবাবের মধ্যে ধনেপাতা, পুদিনাপাতা, কাঁচা মরিচ ও পেঁয়াজের, কুঁচি, কিশমিশ, একটু লেবুর রস মিশিয়ে পুর দিতে পারেন।



সংবাদটি পড়া হয়েছে : 722        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com