বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   রেসিপি
আলুর টিকিয়া তৈরি
  Date : 18-06-2019

বিকেলের নাস্তায় একটি মজাদার খাবার হতে পারে আলুর টিকিয়া। এটি তৈরি করতেও সময় লাগে কম। ঘরেই তৈরি করে নিলে তা অস্বাস্থ্যকর হওয়ার ভয়ও নেই। জেনে নিন রেসিপি-

উপকরণ :
বড় আলু- ৪টি (সেদ্ধ করে নেয়া)
মটর সেদ্ধ- ১/২ কাপ
ব্রেডক্রাম্ব- ৮ টেবিল চামচ
কর্ন ফ্লাওয়ার- ১ টেবিল চামচ
আদা কুঁচি- ১ চা চামচ
ধনেপাতা কুঁচি- ২ টেবিল চামচ
কাঁচামরিচ- ২ টি, কুঁচি
লাল মরিচের গুঁড়ো- ১/২ চা চামচ
গরম মশলার গুঁড়ো- ১/২ চা চামচ
লেবুর রস- ১ চা চামচ
চিনি- ১/২ চা চামচ
লবণ
তেল।


প্রণালি :
একটি বোলে সেদ্ধ আলু ও সেদ্ধ মটর ভালোভাবে চটকে তাতে ৪ টেবিল চামচ ব্রেডক্রাম্ব, কর্ন ফ্লাওয়ার, আদা কুঁচি, ধনেপাতা কুঁচি, কাঁচামরিচ কুঁচি, লাল মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, লেবুর রস, চিনি ও লবণ মেশান (চাইলে গাজর কুঁচি, সুইট কর্ন বা মটরশুঁটিও মেশাতে পারেন)। সব ভালোভাবে মেখে একটি বড় ডো তৈরি করুন এবং তা থেকে সমান আকারের ১০-১২ টি ছোট বল বানিয়ে হাতের তালুর সাহায্যে আসতে আসতে চেপে পেটি তৈরি করুন টিকিয়ার জন্য।

এবার বাকি ৪ চামচ ব্রেডক্রাম্ব একটি প্লেট-এ নিন। পেটিগুলোকে ভালো করে ব্রেডক্রাম্ব-এ উভয় পিঠে মাখুন। একটি প্যান চুলায় গরম করে তাতে ২-৩ চা চামচ তেল নিয়ে গরম করে তাতে পেটিগুলো গোল্ডেন ব্রাউন করে উভয় পিঠ খুব ভালো করে ভাঁজুন অল্প আঁচে, যেন না পোড়ে।

তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু আলুর টিকিয়া। যদি ব্রেডক্রাম্ব না থাকে, তবে এটা বাদ দিতে পারেন এবং টিকিয়ার কোটিংটা কর্ন ফ্লাওয়ার দিয়েও করতে পারেন। স্বাদ বাড়াতে একটু পনিরও ব্যবহার করতে পারেন।



সংবাদটি পড়া হয়েছে : 1075        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com