বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   অন্যান্য
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে বাংলাদেশ কল্যাণ পার্টি`র শোক
  Date : 02-03-2026

নিজস্ব প্রতিনিধি: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ কল্যাণ পার্টি। এক শোকবার্তায় দলটি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে।

দলের চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ ও মহাসচিব মোহাম্মদ আবু হানিফ স্বাক্ষরিত যৌথ বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষ থেকে ইরানের ওপর ব্যাপক হামলা এবং দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতাসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি-স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অবিলম্বে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়, যাতে চলমান সহিংসতা বন্ধ হয়ে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়।

নেতৃদ্বয় বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ইতোমধ্যেই চরম অস্থিরতার সৃষ্টি করেছে। এই সংকট আরও গভীর হলে তার প্রভাব শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো অঞ্চল ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে পারে। বিশেষ করে পবিত্র রমজান মাসে এ ধরনের হামলা বিশ্বজুড়ে মুসলিম উম্মাহর মনে গভীর ক্ষোভ ও উদ্বেগের জন্ম দিয়েছে।

বাংলাদেশ কল্যাণ পার্টি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় কার্যকর ও ন্যায়ভিত্তিক পদক্ষেপ গ্রহণের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

 



সংবাদটি পড়া হয়েছে : 1182        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com