বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   অন্যান্য
ময়মনসিংহে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত
  Date : 27-06-2026
রায়হান আহমেদ, ময়মনসিংহ: ২৬ শে জুন ২০২৬ সকাল ১০ টায় ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে  মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুরুতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  এস এম হুমায়ুন কবির  সরকার,  বিভাগীয় কমিশনার , ময়মনসিংহ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাইফুর রহমান ,   জেলা প্রশাসক , ময়মনসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতাউল কিবরিয়া, ডি আই জি,ময়মনসিংহ; আব্দুস সালাম, প্রধান শিক্ষক, জিলা স্কুল ময়মনসিংহ; আসাদুজ্জামান,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ। 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন মোহাম্মদ আনোয়ার হোসেন, উপ পরিচালক, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে ছিলেন মোহাম্মদ জাফরুল্লাহ কাজল, অতিরিক্ত পরিচালক,  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগ।
এছাড়া সাঁকো মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের স্বত্বাধিকারী  শামীম হোসেন, ঠিকানা মাদকাসক্তি নিরাময় কেন্দের স্বত্বাধিকারী মোহাম্মদ মাহবুবুর রহমান মানিক, ঠাঁই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের স্বত্বাধিকারী সোহেল মিয়া, উইনার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের স্বত্বাধিকারী সেলিম মিয়া,  প্রাপ্তি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের স্বত্বাধিকারী মিজানুর রহমান, সা`দ মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের স্বত্বাধিকারী মাহবুব আলম পাঠান, সিঁড়ি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের স্বত্বাধিকারী বাপ্পি  উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিগণ  শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। এছাড়াও  উপস্থিত ছিলেন ময়মনসিংহের বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।


 



সংবাদটি পড়া হয়েছে : 155        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com