রবিবার, জুলাই ১২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ভারী বৃষ্টিতে কয়েক অঞ্চলে বন্যার শঙ্কা   * সাতক্ষীরা সীমান্তে গুলি ছুড়ল বিজিবি, পালালেন দুজন ভারতীয়   * সোমবার চট্টগ্রাম বাদে সব বোর্ডে এইচএসসি পরীক্ষা হবে   * নীলফামারীতে ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪   * ফের কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন   * সরকার পারছে না, এখন দোষ দিয়ে লাভ নেই : বন্যা প্রসঙ্গে নাহিদ ইসলাম   * বন্যার ঝুঁকিতে রয়েছে দেশের আরও ১০ জেলা   * চট্টগ্রাম বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত   * ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: তারেক রহমান   * প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার উদ্ধার-ত্রাণ-পুনর্বাসনের কাজ করে যাচ্ছে  

   সারা দেশ
সাভারে বৃষ্টিতে পৌর এলাকায় জলাবদ্ধতা
  Date : 12-07-2026

আষাঢ়ের টানা ভারী বর্ষণে সাভার পৌর এলাকার বিভিন্ন মহল্লায় তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অতিরিক্ত বৃষ্টিপাত ও পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সড়কে জমে রয়েছে হাঁটুসমান পানি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ।

রোববার (১২ জুলাই) দুপুরে সরেজমিনে পৌর এলাকার বিভিন্ন মহল্লা ঘুরে দেখা যায়, টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতেই নামাবাজার, থানা রোড, ব্যাংক কলোনি, মজিদপুর ও রেডিও কলোনিসহ নিচু এলাকার সড়ক পানিতে তলিয়ে গেছে। অনেক স্থানে ড্রেন উপচে বৃষ্টির পানির সঙ্গে ময়লা-আবর্জনা সড়কে ছড়িয়ে পড়েছে। ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

ওষুধ কোম্পানির প্রতিনিধি শাহরিয়ার আলম বলেন, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। কয়েক ঘণ্টার বৃষ্টিতেই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানির সঙ্গে ড্রেনের ময়লা পানি মিশে গেছে। তবুও জীবিকার তাগিদে বাধ্য হয়ে সেই পানির মধ্য দিয়েই কর্মস্থলে যেতে হয়েছে।

সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী ইসরাত জাহান মিম বলেন, আমি কাতলাপুর এলাকায় বসবাস করি। বৃষ্টির মধ্যে ময়লা পানিতে হেঁটে স্কুলে যেতে হচ্ছে। সড়কে পানি জমে থাকায় অনেক রিকশাচালক যেতে চান না। যারা যান, তারা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৩ গুণ বেশি ভাড়া চান।

ব্যাংক কলোনির বাসিন্দা শফিকুল আলম বলেন, সাভার পৌর এলাকায় অল্প বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। এটি দীর্ঘদিনের সমস্যা। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় প্রতিবছর এই ভোগান্তির মূল কারণ বলে জানান তিনি।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম জানান, টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ৩ শতাধিক শ্রমিক প্রস্তুত রাখা হয়েছে। বৃষ্টি থামার পরপরই ড্রেন পরিষ্কারসহ পানি নিষ্কাশনের কাজ শুরু করা হবে, যাতে দ্রুত জলাবদ্ধতা নিরসন করা যায়।



  
  সর্বশেষ
কুবিতে নানা আয়োজনে `জুলাই প্রতিরোধ দিবস` পালিত
গুলশান লেকের পানি সংযোগ সড়কের ওপর দিয়ে প্রবাহিত, ভেঙে যাচ্ছে সড়ক
আপ্লুত পূর্ণিমা, জানালেন কৃতজ্ঞতা
‘শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাবো’



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com