রবিবার, জুলাই ১২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ভারী বৃষ্টিতে কয়েক অঞ্চলে বন্যার শঙ্কা   * সাতক্ষীরা সীমান্তে গুলি ছুড়ল বিজিবি, পালালেন দুজন ভারতীয়   * সোমবার চট্টগ্রাম বাদে সব বোর্ডে এইচএসসি পরীক্ষা হবে   * নীলফামারীতে ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪   * ফের কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন   * সরকার পারছে না, এখন দোষ দিয়ে লাভ নেই : বন্যা প্রসঙ্গে নাহিদ ইসলাম   * বন্যার ঝুঁকিতে রয়েছে দেশের আরও ১০ জেলা   * চট্টগ্রাম বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত   * ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: তারেক রহমান   * প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার উদ্ধার-ত্রাণ-পুনর্বাসনের কাজ করে যাচ্ছে  

   অপরাধ ও অনিয়ম
সাতক্ষীরা সীমান্তে গুলি ছুড়ল বিজিবি, পালালেন দুজন ভারতীয়
  Date : 12-07-2026

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান প্রতিরোধে টহল চলাকালে দুই ভারতীয় চোরাকারবারিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে দুই ব্যক্তি সীমান্তবর্তী ঝোপঝাড়ের মধ্য দিয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যান। তবে এ ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছে বাহিনীটি।

রোববার (১২ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) তলুইগাছা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি জানায়, নিয়মিত টহলের সময় সীমান্তের মেইন পিলার-১৩-সংলগ্ন বাংলাদেশের প্রায় ৫০ গজ অভ্যন্তরে চারাবাড়ি এলাকায় দুই ব্যক্তির সন্দেহজনক চলাচল দেখতে পান টহল সদস্যরা। তাদের থামতে, পরিচয় দিতে এবং আত্মসমর্পণ করতে একাধিকবার নির্দেশ দেওয়া হলেও তারা তা অমান্য করে ভারতের দিকে পালানোর চেষ্টা করেন। এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করেন এবং নিরাপত্তার স্বার্থে ও গতিরোধের উদ্দেশে গুলি ছোড়েন। পরে ওই দুই ব্যক্তি সীমান্ত ভারতের অভ্যন্তরে পালিয়ে যান।

ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালালেও কাউকে আটক করা যায়নি। বাহিনীটির দাবি, গুলির ঘটনায় কেউ আহত হননি।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



  
  সর্বশেষ
কুবিতে নানা আয়োজনে `জুলাই প্রতিরোধ দিবস` পালিত
গুলশান লেকের পানি সংযোগ সড়কের ওপর দিয়ে প্রবাহিত, ভেঙে যাচ্ছে সড়ক
আপ্লুত পূর্ণিমা, জানালেন কৃতজ্ঞতা
‘শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাবো’



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com