রবিবার, জুলাই ১২, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * ভারী বৃষ্টিতে কয়েক অঞ্চলে বন্যার শঙ্কা   * সাতক্ষীরা সীমান্তে গুলি ছুড়ল বিজিবি, পালালেন দুজন ভারতীয়   * সোমবার চট্টগ্রাম বাদে সব বোর্ডে এইচএসসি পরীক্ষা হবে   * নীলফামারীতে ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪   * ফের কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন   * সরকার পারছে না, এখন দোষ দিয়ে লাভ নেই : বন্যা প্রসঙ্গে নাহিদ ইসলাম   * বন্যার ঝুঁকিতে রয়েছে দেশের আরও ১০ জেলা   * চট্টগ্রাম বোর্ডের ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত   * ইন্টার্নদের হাত ধরেই চিকিৎসায় বিদেশমুখিতা বন্ধ হবে: তারেক রহমান   * প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার উদ্ধার-ত্রাণ-পুনর্বাসনের কাজ করে যাচ্ছে  

   বিনোদন
আপ্লুত পূর্ণিমা, জানালেন কৃতজ্ঞতা
  Date : 12-07-2026

ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন ছিল গতকাল। ভক্ত, সতীর্থ ও শোবিজের নানাজনের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছেন। এই অফুরান ভালোবাসায় আপ্লুত অভিনেত্রী। আজ জানালেন প্রতিক্রিয়া।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় পূর্ণিমা লেখেন, “জন্মদিনে আপনাদের এতো এতো ভালোবাসা, দোয়া আর আন্তরিক শুভেচ্ছায় আমি সত্যিই অভিভূত। প্রতিটি শুভেচ্ছা, প্রতিটি দোয়া আমার হৃদয় ছুঁয়ে গেছে। আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি ও প্রাপ্তি। আজ আমি যে ‘পূর্ণিমা’, তার পেছনে আপনাদের ভালোবাসা, সমর্থন আর বিশ্বাসের অনেক বড় অবদান রয়েছে।”

যাদের শুভেচ্ছার জবাব দিতে পারেননি, তাদের কাছে নম্রচিত্তে ক্ষমাও চেয়েছেন ‘মনের মাঝে তুমি’ অভিনেত্রী। লিখেছেন, ‘আমি সবসময় চেষ্টা করি সবার শুভেচ্ছার উত্তর দিতে। কোনো কারণে যদি কারও বার্তার উত্তর দিতে না পারি, আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যেন আজীবন আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে বেঁচে থাকার তাওফিক দান করেন। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা, অফুরন্ত ভালোবাসা ও দোয়া।’  

প্রসঙ্গত, পূর্ণিমা অনেক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত। মাঝে কয়েকটি ছবিতে কাজ করলেও সেগুলো আর আলোর মুখ দেখেনি। এরপর ওটিটিতেও কাজ করেছেন। তবে সেখানেও আর নতুন কিছুর খবর মিলছে না। যদিও অভিনেত্রী বরাবরই বলেন, পছন্দসই গল্প-চরিত্র পেলে তিনি অভিনয়ে আগ্রহী।



  
  সর্বশেষ
কুবিতে নানা আয়োজনে `জুলাই প্রতিরোধ দিবস` পালিত
গুলশান লেকের পানি সংযোগ সড়কের ওপর দিয়ে প্রবাহিত, ভেঙে যাচ্ছে সড়ক
আপ্লুত পূর্ণিমা, জানালেন কৃতজ্ঞতা
‘শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপির পতন ঘটাবো’



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com