মঙ্গলবার, জুলাই ১৪, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * বৈরী আবহাওয়াতেও চলমান এইচএসসি, ব্যাখ্যা দিল আন্তশিক্ষা বোর্ড   * কুতুবদিয়ায় মাছ ধরার ট্রলারডুবি, ৫ জেলের মৃত্যু   * ১৮তম শিক্ষক নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ ও সুপারিশবঞ্চিত প্রার্থীদের শতভাগ নিয়োগের দাবিতে সংবাদ সম্মেলন   * জেন-জি বিক্ষোভে ফের উত্তাল নেপাল   * বিপৎসীমার ওপরে সুরমার পানি, ১৩১১ আশ্রয়কেন্দ্র প্রস্তুত   * এক বছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী   * বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল   * বিস্তীর্ণ জঙ্গলে সেনা মহড়া ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী   * ৭ জেলায় পানিবন্দী লাখো পরিবার, মৃত্যু বেড়ে ৫১   * ১৭ বছরে ঢাকায় দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টি, আরও পাঁচ দিন ভারি বর্ষণের আশঙ্কা  

   জাতীয়
হজযাত্রীদের ব্যয় কমাতে সৌদি সহযোগিতা চাইল বাংলাদেশ
  Date : 13-07-2026

কামরুল হাসান : বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর ও বহুমাত্রিক পর্যায়ে উন্নীত করতে হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন খাতে সহযোগিতা সম্প্রসারণে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন দুই দেশের প্রতিনিধিরা। বিশেষ করে বাংলাদেশের হজযাত্রীদের ব্যয় কমানো, সেবার মান বৃদ্ধি এবং দ্বিপাক্ষিক বিমান যোগাযোগ আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।


রোববার (১৩ জুলাই) দুপুর ১২টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত এইচ. ই. ড. আবদুল্লাহ ইবন ধাফের ইবন উবাইয়া সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত এমপিও উপস্থিত ছিলেন।


বৈঠকে দুই দেশের বিদ্যমান কূটনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি বেসামরিক বিমান চলাচল, পর্যটন উন্নয়ন এবং হজ ব্যবস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা বাড়িয়ে জনগণের প্রত্যক্ষ কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


বৈঠকে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, প্রতিবছর বিপুলসংখ্যক বাংলাদেশি হজ পালন করতে সৌদি আরবে যান। কিন্তু হজ ফ্লাইটের ওপর আরোপিত কর ও বিভিন্ন চার্জের কারণে হজের সামগ্রিক ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে। তিনি এসব কর ও চার্জ পুনর্বিবেচনা করে কমানোর জন্য সৌদি সরকারের সহযোগিতা কামনা করেন, যাতে সাধারণ হজযাত্রীরা আর্থিকভাবে উপকৃত হন।


এ ছাড়া তিনি জানান, বাংলাদেশি হজযাত্রীদের জন্য আবাসনের ক্যাটেগরি–ডি সুবিধা না থাকায় প্রত্যেক যাত্রীর আবাসন ব্যয় বেড়ে গেছে। এ সুবিধা পুনর্বহাল করা হলে হাজারো হজযাত্রীর ব্যয় কমবে এবং হজ ব্যবস্থাপনা আরও সহজ হবে। এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষের ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।

 

জবাবে সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশি হজযাত্রীদের সেবার মান উন্নয়ন, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হজের ব্যয় যৌক্তিক পর্যায়ে রাখতে সৌদি সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান সরকারের কূটনৈতিক উদ্যোগের ধারাবাহিকতায় সৌদি আরবের সঙ্গে সম্পর্ক আরও গভীর হচ্ছে। বিশেষ করে হজ ব্যবস্থাপনা, বিমান যোগাযোগ, শ্রমবাজার এবং পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে। হজযাত্রীদের ব্যয় কমানোর উদ্যোগ বাস্তবায়িত হলে প্রতি বছর লাখো বাংলাদেশি সরাসরি উপকৃত হবেন।

 

বৈঠক শেষে উভয় পক্ষ বাংলাদেশ ও সৌদি আরবের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি হজ ব্যবস্থাপনা, বেসামরিক বিমান চলাচল এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে যৌথভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।



  
  সর্বশেষ
ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামি গ্রেফতার
‎রাজধানীতে শর্টসার্কিট বিস্ফোরণে দেয়াল ধসে ৫ মাদরাসা শিক্ষার্থী আহত
অতি ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে
বৈরী আবহাওয়াতেও চলমান এইচএসসি, ব্যাখ্যা দিল আন্তশিক্ষা বোর্ড



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com