বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মানিকগঞ্জ বাসস্ট্যান্ড রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা   * শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর   * পদত্যাগ করছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী   * ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত   * মার্কিন আগ্রাসনে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান   * রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০   * ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪   * কক্সবাজারে নামছে বন্যার পানি   * উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর   * এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন  

   আন্তর্জাতিক
মার্কিন আগ্রাসনে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান
  Date : 15-07-2026

যুক্তরাষ্ট্রের আগ্রাসন, বিদ্বেষমূলক আচরণ ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে হরমুজ প্রণালি কখনই উন্মুক্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ইরান।

মঙ্গলবার (১৪ জুলাই) দেশটির সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সমুদ্রসীমার নিয়ন্ত্রণ ও সুরক্ষার প্রশ্নে দেশের সশস্ত্র বাহিনী কোনো অবস্থাতেই পিছপা হবে না।

হরমুজ প্রণালি উন্মুক্ত করার একমাত্র পথ হলো ইরানি জনগণের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা।

নিজেদের অনড় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে জেনারেল আকরামিনিয়া আরও বলেন, শহীদদের রক্তের, বিশেষ করে ইসলামি বিপ্লবের শহীদ নেতার হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ এবং যেকোনো মূল্যে এই প্রতিশোধ নেওয়া হবে।

অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের ওপর হামলা অব্যাহত থাকবে।

একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে হামলার লক্ষ্যবস্তু হতে পারে ইরানের বিদ্যুৎকেন্দ্র, সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা মঙ্গলবার কুয়েত, বাহরাইন ও জর্ডানে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপর নৌ অবরোধ (ব্লকেড) পুনর্বহাল করেছে।



  
  সর্বশেষ
জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৭৫ সদস্যের আংশিক কমিটি অনুমোদন
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ
পদত্যাগ করছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com