বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মানিকগঞ্জ বাসস্ট্যান্ড রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা   * শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর   * পদত্যাগ করছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী   * ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত   * মার্কিন আগ্রাসনে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান   * রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০   * ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪   * কক্সবাজারে নামছে বন্যার পানি   * উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর   * এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন  

   রাজধানী
রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
  Date : 15-07-2026

রাজধানীর বংশালের আলু বাজার এলাকার একটি সেলুনে এসি বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়ার পর একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি নয়জন ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

বার্ন ইনস্টিটিউট ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে সেলুনটিতে কয়েকজন গ্রাহকের চুল কাটার কাজ চলছিল। এ সময় হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরিত হলে পুরো এলাকা কেঁপে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই গ্রাহক ও কর্মচারীসহ অন্তত ১০ জন দগ্ধ হন।

শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ইন্সটিটিউটে পাঠান।

দগ্ধরা হলেন- মো. ফারুক, রিংকু, রনি, জসিম, রফিক, সামশেদ, পাপ্পু, সাকিব, আরমান ও রাজু।

তাদের মধ্যে ফারুকের শরীরের সর্বোচ্চ ৫০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। এছাড়া রিংকুর ২১ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, রফিকের ১২ শতাংশ, সামশেদের ১৫ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সাকিবের ১ শতাংশ এবং আরমানের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

সাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য নয়জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ডা. শাওন।



  
  সর্বশেষ
জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৭৫ সদস্যের আংশিক কমিটি অনুমোদন
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ
পদত্যাগ করছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com