বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * মানিকগঞ্জ বাসস্ট্যান্ড রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা   * শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর   * পদত্যাগ করছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী   * ফের বাড়ছে তিস্তা-দুধকুমার নদের পানি, নিম্নাঞ্চল প্লাবিত   * মার্কিন আগ্রাসনে কখনই খুলবে না হরমুজ প্রণালি: ইরান   * রাজধানীর বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০   * ফতুল্লায় অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে বিস্ফোরণ, দগ্ধ ৪   * কক্সবাজারে নামছে বন্যার পানি   * উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর   * এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ: একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন  

   সারা দেশ
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা
  Date : 15-07-2026

তাজরিন আক্তার মুন্নি হরিরামপুর মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ রাজ হোটেল এন্ড রেস্টুরেন্টে ফ্রিজে বাসি খাবার সংরক্ষনের দায়ে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বুধবার (১৫ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে হোটেলটিতে ভেজালবিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে হোটেলটির ফ্রিজে বাসি খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি সামসুন্নবী তুলিপ এবং মানিকগঞ্জ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এর আগে ২০২৫ সালের ২ নভেম্বর একই অপরাধে রাজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল। এরপরও অনিয়মের পুনরাবৃত্তি হওয়ায় এবার অধিক অর্থদণ্ড আরোপ করা হয়েছে।

অভিযান শেষে সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, জনস্বার্থে নিয়মিত ভেজালবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



  
  সর্বশেষ
জিয়া সাইবার ফোর্স ঢাকা মহানগর দক্ষিণ শাখার ৭৫ সদস্যের আংশিক কমিটি অনুমোদন
শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
১০ বোর্ডে পরীক্ষা, দুপুরে রাজধানীতে লংমার্চ
পদত্যাগ করছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com