রবিবার, জুলাই ১৯, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার   * জনগণের বিপদে পাশে থাকা সরকারের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী   * প্রধানমন্ত্রীর মুখে মধু, অন্তরে ছলনা: নাহিদ ইসলাম   * ভারতে অবৈধ আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮   * ১৭ বছর রাজনৈতিক বিবেচনায় অনেকের প্রমোশন হয়নি: রিজভী   * ইউক্রেনের হামলায় রাশিয়াজুড়ে বেড়েছে জ্বালানি সংকট   * যত ট্রল-অপবাদই আসুক, দায়িত্ব থেকে বিচ্যুত হব না: শিক্ষামন্ত্রী   * টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, নজরদারি ও সামরিক স্থাপনায় ব্যাপক আঘাত   * কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক আরোপের হুমকি   * উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা  

   আন্তর্জাতিক
কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, শুল্ক আরোপের হুমকি
  Date : 18-07-2026

কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলের অনেক শহরের বাতাস দূষিত হয়ে পড়েছে। এজন্য কানাডার বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প অভিযোগ করেন, কানাডা বন ও ঝোপঝাড়ের যথাযথ পরিচর্যা না করায় যুক্তরাষ্ট্রে দূষিত ও অস্বাস্থ্যকর বাতাস ঢুকছে। তিনি এ ঘটনাকে কানাডার ইচ্ছাকৃত অবহেলা বলে দাবি করেন। এমনকি এ বিষয়ে ব্যাখ্যা চাইতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ফোন করবেন বলেও জানান।

শুক্রবার পর্যন্ত কানাডাজুড়ে ৮৮৮টি দাবানল জ্বলছিল। এর মধ্যে প্রায় ১৯০টি আগুন অন্টারিও প্রদেশে, যার বেশিরভাগই নিয়ন্ত্রণের বাইরে রয়েছে।

এদিকে অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ড যুক্তরাষ্ট্রকে সমালোচনা না করে আগুন নিয়ন্ত্রণে সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছেন।

ট্রাম্পের মন্তব্যের পর কানাডার জরুরি ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী বলেন, দাবানল মোকাবিলায় দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে। ১৯৮২ সালের অগ্নিনির্বাপণ চুক্তি এবং ২০২৫ সালের জি-৭ সম্মেলনের সহায়তা কাঠামোর আওতায় দুই দেশ নিয়মিত একে অপরকে সহযোগিতা করছে।

তিনি আরও জানান, দাবানল প্রতিরোধ ও বন সংরক্ষণে কানাডা প্রায় ১ হাজার ২০০ কোটি ডলার বিনিয়োগ করেছে।

তিনি বলেন, দাবানল এমন একটি সংকট, যা কোনো সীমান্ত মানে না। তাই সমন্বিতভাবেই এর মোকাবিলা করতে হবে।

এদিকে ট্রাম্পের মন্তব্যের পর কয়েকজন রিপাবলিকান নেতা আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার পুরোনো প্রস্তাব সামনে আনেন। তবে এ ধরনের বক্তব্য কানাডায় ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে।

গত বছর ট্রাম্প কানাডার পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছিলেন। এরপর থেকে দুই দেশের বাণিজ্য সম্পর্কেও টানাপোড়েন চলছে। এখনো ওয়াশিংটন ও অটোয়ার মধ্যে নতুন বাণিজ্য চুক্তি হয়নি।



  
  সর্বশেষ
দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার — বিমানমন্ত্রী
আল্লামা দুবাগী ছাহেব কিবলাহ (রহ.) এর ষষ্ঠ বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল সম্পন্ন
শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কুবিতে ৭ দিনব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং
রাষ্ট্র সংস্কারে পাঁচ মাস: জননেতা তারেক রহমানের নতুন দর্শন



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com