বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের   * ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প   * কারেন্ট জালের কারখানায় অভিযানে ৪২ হাজার রিল জব্দ   * এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ শিক্ষার্থী   * ফিলিপাইনে ফেরিতে ভয়াবহ আগুনে ৫ জনের মৃত্যু, নিখোঁজ ৮৭   * ছেলের বিয়ের বাজার করে বাড়ি ফিরছিলেন, সড়কে প্রাণ গেল বাবা-মায়ের   * জালিয়াতির অভিযোগের পর ডব্লিউএইচও’র পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ   * আর্থিক ঝুঁকিতে ১৫ ব্যাংক   * অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী   * নারীদের অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্পূর্ণ হবে না : রিজভী  

   বিনোদন
‘সাইয়ারা’-এর পর অনীতের ‘হুঙ্কার’
  Date : 01-09-2026

এক ছবি দিয়েই দর্শকের মনে নিজের ছবি পোক্তভাবে বাঁধাই করে দিয়েছেন ‘সাইয়ারা’র অভিনেত্রী অনীত পাড্ডা। এবার তাকে দেখা যাবে থ্রিলার ও কোর্টরম ড্রামা ‘হুঙ্কার – দ্য রোর’-এ। ভারতীয় সংবাদমাধ্যেমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শিগগিরই জিওহটস্টার-এ প্রিমিয়ার হতে চলেছে ‘হুঙ্কার – দ্য রোর’-এর। আগামীকাল ২ সেপ্টেম্বর মুক্তি পাবে সিরিজের টিজার। এতে অনীত ছাড়াও অভিনয় করেছেন ফতিমা সানা শেখ, মহম্মদ জিশান আয়ুব, অর্জুন মাথুর প্রমুখ।

‘সাইয়ারা’-এ নরম কোমলরূপে ধরা দিয়েছিলেন অনীত। সৌন্দর্য ও অভিনয় দক্ষতা দিয়ে মুগ্ধ করেছিলেন ‘বাণী বত্রা’ চরিত্রে। এবার তাকে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন মেজাজে। এরইমধ্যে প্রকাশ পেয়েছে সিরিজটির পোস্টার। যা দেখে বোঝা যাচ্ছে এটি অপ্রাপ্তবয়স্কদের জন্য না।

যৌথভাবে পরিচালনা করেছেন নিত্যা মেহরা এবং করণ কপাডিয়া। এতে নেতিবাচক চরিত্রে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা রঘুবীর যাদবকে। ‘হুঙ্কার – দ্য রোর’-এ গুরুত্বপূর্ণ চারটি চরিত্রে রয়েছেন রাম কাপুর, জোয়া হুসেন, চারু শঙ্কর এবং রাজেশ শর্মা। 
গেল বছরের ১৮ জুলাই মুক্তি পায় ‘সাইয়ারা’। যা রয়াতারাতি তারকা বানিয়ে দেয় অভিনেত্রীকে। প্রথম তিন দিনে মোট আয় ৮৩ কোটি রুপি ঘরে তুলে নেয় সিনেমাটি। তার বিপরীতে ছিলেন আহান পান্ডে। 



সংবাদটি পড়া হয়েছে : 220        
  
  সর্বশেষ
হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০টি জাহাজে হামলা ইরানের
মহাখালীতে ভবনে আগুন
এসবিএসি ব্যাংকের নতুন চেয়ারম্যান প্রফেসর মোঃ মাকছুদুর রহমান সরকার এফসিএমএ
ইরান যুদ্ধ কবে শেষ হবে জানালেন ট্রাম্প



প্রধান সম্পাদক ও প্রকাশক : মো: তাজুল ইসলাম
প্রধান কার্যালয়: ২১৯ ফকিরের ফুল (১ম লেন, ৩য় তলা), মতিঝিল, ঢাকা- ১০০০ থেকে প্রকাশিত ।
ফোন: ০২৪১০৭০৯৯৬ মোবাইল: ০১৮৩৪৮৯৮৫০৪, ০১৭২০০৯০৫১৪

Web: www.dailyasiabani.com ই-মেইল: dailyasiabani2012@gmail.com